৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে সফর, ১৪৪৮ হিজরি

২০২৬ সালের এসএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ

admin
প্রকাশিত ডিসেম্বর ২৮, ২০২৫, ১২:৫৩ অপরাহ্ণ
২০২৬ সালের এসএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ

Manual7 Ad Code

স্বপ্না শিমু স্টাফ রিপোর্টার

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এই তালিকা ও এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

Manual5 Ad Code

বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রকাশিত কেন্দ্র তালিকার বিষয়ে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের আপত্তি থাকলে তা আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর লিখিতভাবে জমা দিতে হবে।

Manual2 Ad Code

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে এই তালিকা চূড়ান্ত করা হয়েছে। যদি কোনো কেন্দ্রের অবস্থান বা ব্যবস্থাপনা নিয়ে যৌক্তিক কোনো।

Manual6 Ad Code

অভিযোগ বা আপত্তি থাকে, তবে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে। নির্ধারিত সময় অর্থাৎ ৩১ ডিসেম্বরের পর আর কোনো আবেদন বা আপত্তি গ্রহণ করা হবে না।

Manual3 Ad Code

ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন মাধ্যমিক পর্যায়ের সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের এই নির্দেশনা পাঠানো হয়েছে। একই সঙ্গে বোর্ডের ওয়েবসাইট (www.dhakaeducationboard.gov.bd) থেকে কেন্দ্র তালিকাটি দেখে নেয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

সাধারণত প্রতিবছর এসএসসি পরীক্ষার আগে শিক্ষার্থীদের সুবিধার্থে এবং কেন্দ্রের সক্ষমতা যাচাইয়ের জন্য এই প্রাথমিক তালিকা প্রকাশ করে শিক্ষা বোর্ড। আবেদনগুলো যাচাই-বাছাই শেষে চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করা হবে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code