২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা এবং শান্তিকালীন পদকপ্রাপ্ত সেনাসদস্যগণকে সংবর্ধনা ও পদক প্রদান

admin
প্রকাশিত নভেম্বর ২৩, ২০২৫, ০৬:০৯ অপরাহ্ণ
খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা এবং শান্তিকালীন পদকপ্রাপ্ত সেনাসদস্যগণকে সংবর্ধনা ও পদক প্রদান

Manual5 Ad Code

বিশেষ প্রতিনিধি

Manual6 Ad Code

সশস্ত্র বাহিনী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে আজ রবিবার (২৩-১১-২০২৫) ঢাকা সেনানিবাসস্থ ‘আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্স’ এ মহান স্বাধীনতা যুদ্ধে সেনাবাহিনীর খেতাবপ্রাপ্ত এবং অন্যান্য বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্য ও তাঁদের নিকটাত্মীয়দের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি এসময় খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্য এবং তাঁদের নিকটাত্মীয়দের সাথে কুশলাদি বিনিময় করেন।

Manual6 Ad Code

এছাড়াও, উক্ত অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান ২০২৪-২০২৫ ও ২০২৫-২০২৬ অর্থ বছরে শান্তিকালীন সময়ে বিভিন্ন বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ০৯ জন সেনাবাহিনী পদক (এসবিপি), ১৭ জন অসামান্য সেবা পদক (ওএসপি) ও ৩৮ জন বিশিষ্ট সেবা পদক (বিএসপি) প্রাপ্ত সর্বমোট ৬৪ জন সেনাসদস্যকে পদক পরিয়ে দেন।

Manual4 Ad Code

অনুষ্ঠানের শুরুতেই খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের মহান মুক্তিযুদ্ধকালীন বীরত্বগাঁথা এবং শান্তিকালীন পদক প্রাপ্ত সেনাসদস্যদের প্রশংসনীয় কর্মকান্ডের সারসংক্ষেপ তুলে ধরা হয়।

উল্লেখ্য, দেশের স্বাধীনতা সংগ্রামে বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের অবদানকে চিরস্মরণীয় করে রাখতে প্রতিবছর সেনাসদর এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে থাকে।

Manual6 Ad Code

অনুষ্ঠানে খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্য, তাঁদের নিকটাত্মীয়, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা ও সেনাসদস্যগণ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং গণমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code