৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে সফর, ১৪৪৮ হিজরি

মনপুরা উপজেলায় জেলেদের মাঝে জেলে কার্ডের চাল বিতরন শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত

admin
প্রকাশিত জুলাই ৪, ২০২৫, ১১:০২ পূর্বাহ্ণ
মনপুরা উপজেলায় জেলেদের মাঝে জেলে কার্ডের চাল বিতরন শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত

Manual4 Ad Code

মো কামরুল হোসেন সুমন,মনপুরা:

Manual5 Ad Code

দ্বীপ জেলা ভোলার মনপুরা উপজেলার সমুদ্রগামী জেলেদের মাঝে ২০২৪-২০২৫ অর্থবছরে ৪নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে মোট ২৬১৬ জন গরীব,অসহায়, হতদরিদ্র জেলে পরিবারের মাঝে ভিজিএফ এর ১৪ কেজি করে সরকারি বিশেষ কর্মসূচির প্রণোদনার চাল বিতরণ করা হয়েছে।

বৃহস্প্রতিবার,শুক্রবার (০৩ জুলাই ও ০৪ জুলাই ) দুই দিন সকাল ১০ঃ০০ ঘটিকায় ৪নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ চাল বিতরন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

উক্ত উদ্ভোধনী অনুষ্ঠানটি মনপুরা উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা ৪নং দক্ষিন সাকুচিয়া ইউনিয়ন দায়িত্বপ্রাপ্ত প্রশাসক মো আশরাফ হোসেন এর পরিচালনার মাধ্যমে গরীব,,হতদরিদ্র ও অসহায় জেলে পরিবারদেরকে সরকারি ভিজিএফ প্রণোদানার এই চাল দেয়া হয়।

Manual5 Ad Code

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,৪নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদ সদস্যগন ও মনপুরা উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তাসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও সাংবাদিক সহ সুশীল সমাজের প্রতিনিধিগন।

অপর দিকে ২০২৪-২০২৫ অর্থবছরে সরকারি বরাদ্দকৃত জেলেদের ভিজিএফ কর্মসূচির চাল পেয়ে খুশি গরীব হতদরিদ্র জেলে পরিবার গুলো।করিম হোসেন,জসিম উদ্দিন, খায়ের,শামীম নামের ব্যাক্তি বলেন আমরা অসহায় জেলে তাই আমরা এই চাল পেয়ে অনেক খুশি।শান্তিপূর্ণ ভাবে জেলেদের এই চাল বিতরন করায় ধন্যবাদ জানন প্রশাসক মো আশরাফ হোসেন কে জেলে পরিবারগুলো।

Manual4 Ad Code

মনপুরা উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা ও, ৪নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদ দায়িত্ব প্রাপ্ত প্রশাসক মো আশরাফ হোসেন গণমাধ্যমকে জানান,২০২৪-২০২৫ অর্থবছরের বরাদ্দ অনুযায়ী ৯টি ওয়ার্ডে মোট ২৬১৬ জন জেলের মাঝে সরকারি ভিজিএফ কর্মসূচির বরাদ্দকৃত সহায়তা কার্যক্রম নিয়মিত চলমান আছে এবং থাকবে। হতদরিদ্র জেলে পরিবারগুলো যাতে সঠিকভাবে এ সহায়তা পায় তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ সহ এলাকার সচেতন মহল সতর্ক অবস্থানে রয়েছে।

Manual1 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code