১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে সফর, ১৪৪৮ হিজরি

সদরপুরে অভিযানে আটক ১৩

admin
প্রকাশিত জুন ৩০, ২০২৫, ০৭:৪৮ অপরাহ্ণ
সদরপুরে অভিযানে আটক ১৩

Manual1 Ad Code

ফরিদপুর জেলা প্রতিনিধি-

ফরিদপুরের সদরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার সদরপুর ও কৃষ্ণপুর ইউনিয়ন থেকে মাদক, ডাকাতি এবং থানা ভাঙচুরের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৩ জনকে আটক করেছে। এর মধ্যে ৫ জন রয়েছে পুলিশের সন্দেহের তালিকায়।

রোববার গভীর রাতে প্রত্যেকের বাড়ি থেকে পুলিশ তাদের আটক করে। এরপর আজ সোমবার (৩০ জুন) দুপুরে থানা থেকে তাদের ফরিদপুর কোর্ট আদালতে সোপর্দ করে।

গ্রেপ্তাররা হলেন- মো. রাজিব সর্দার (৩৩), আসাদুজ্জামান সর্দার (৩৪), সজিব তালুকদার (২৪), ওবায়দুর রহমান (৩৮), সবুজ ফকির (৩৪), সাহেব আলী (২৮), কলম প্রামানিক (৪৮), ফারুক বিশ্বাস (৪১), শিবলী বিশ্বাস (৩৬)।

Manual6 Ad Code

 

Manual1 Ad Code

তাদের সবার বাড়ি সদরপুর ও কৃষ্ণপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে। সদরপুর থানা পুলিশের উপপুলিশ পরিদর্শক মো. মোতাহার হোসেন বাদি হয়ে তাদের বিরুদ্ধে মাদক ও থানা ভাঙচুর মামলা করেন।

 

Manual1 Ad Code

এ ব্যাপারে সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ নাজমুল হাসান জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে অভিযোগ থাকায় তাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আটক করা হয়েছে। পুলিশ বাদী হয়ে মামলা করে ফরিদপুর আদালতে সোপর্দ করেছে। সন্দেহকারীদের জিজ্ঞাসাবাদ চলছে।

Manual6 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code