৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে সফর, ১৪৪৮ হিজরি

মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন।

admin
প্রকাশিত জুন ১৮, ২০২৫, ০৭:১১ অপরাহ্ণ
মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন।

Manual3 Ad Code

শফিকুর রহমান খোকা

গাইবান্ধা প্রতিদিন

Manual3 Ad Code

গাইবান্ধার সদর উপজেলার বল্লম ঝার গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে গাইবান্ধা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন মোঃ জুয়েল মিয়া।

Manual7 Ad Code

সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, তার আপন জেঠাত ভাই মো. মুক্তা মিয়া ও মিজানুর রহমান মিলন দীর্ঘদিন ধরে তার সঙ্গে জমিজমা নিয়ে বিরোধে চলছিল। এ বিরোধের জেরে তারা গত ১৭ জুন সাংবাদিক পরিচয় দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার বিরুদ্ধে মাদক ব্যবসার মতো গুরুতর মিথ্যা অভিযোগ ছড়ায়।

একই গ্রামের মুক্তা ও মিলন পূর্বের মনোমালিন্যকে কাজে লাগিয়ে তার বিভিন্ন ছবি ও ভিডিও এডিট করে বিভ্রান্তিকর ভাবে ফেসবুক উপস্থাপন করেন এবং তার বিরুদ্ধে গাঁজা ও ইয়াবা ব্যবসার অভিযোগ তুলে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেন।

মো. জুয়েল মিয়া আরও বলেন, “তারা আমাকে উদ্দেশ্যমূলক ভাবে সামাজিক হেয় প্রতিপন্ন করার জন্য আমার নামে কল্পিত ও ভিত্তিহীন অপপ্রচার চালায় এবং ওইসব পোস্টে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশ সুপার কার্যালয়কে ট্যাগ করে।”

এই অভিযোগের প্রেক্ষিতে জেলা গোয়েন্দা সংস্থা (ডিএসবি) তদন্ত করেন । তদন্তে তিনি নির্দোষ প্রমাণিত হন এবং তর বিরুদ্ধে কোনো মাদকের সংশ্লিষ্টতা পায়নি ।

Manual6 Ad Code

সংবাদ সম্মেলনে জুয়েল মিয়া দাবি করেন, “মুক্তা মিয়া বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসর হিসেবে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও ভীতি প্রদর্শনের মতো কাজ করে আসছিল। এমনকি তার নামে একাধিক মামলা রয়েছে, যার মধ্যে একটি তার বাবা-মা পর্যন্ত দায়ের করেছেন। এলাকাবাসীর কাছে সে ‘ট্যাবলেট মিলন’ নামে পরিচিত।”

তিনি প্রশাসনের প্রতি দাবি জানিয়ে বলেন, “এই মিথ্যা প্রচার ও অপপ্রচারের মাধ্যমে যারা আমার মানহানি ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Manual5 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code