২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি

কমলগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের ইফতার মাহফিল অনুষ্ঠিত

admin
প্রকাশিত মার্চ ১৭, ২০২৫, ১২:৩৫ অপরাহ্ণ
কমলগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের ইফতার মাহফিল অনুষ্ঠিত

Manual4 Ad Code

জায়েদ আহমেদ, মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা যুবদল ও কমলগঞ্জ পৌর যুবদলের আয়োজনে আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Manual8 Ad Code

রোববার (১৬ মার্চ) বিকালে কমলগঞ্জ জেলা পরিষদ অডিটরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কমলগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে তৃণমূলের সাধারন মানুষের সাথে কমলগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের ইফতার ও দোয়া মাহফিলে মৌলবীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য’ ন্যাশনাল টি কোম্পানীর পরিচালক ও শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মহসিন মিয়া মধু বলেছেন, তারেক জিয়ার নির্দেশ মানুষের পাশে থেকে মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করতে হবে। মানুষের সমস্যায় সহযোগীতার হাত বাড়িয়ে দিতে হবে। বিএনপির প্রতি মানুষ আস্থা রাখতে চায়, বিএনপির জনপ্রিয়তা দেখে অনেকেই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সর্বস্তরের মানুষকে ভালোবাসার মাধ্যমে মানুষকে সাথে নিয়ে ষড়যন্ত্রকারীদের সকল ষড়যন্ত্রের মোকাবেলা করা হবে। ইফতারপূর্ব আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual8 Ad Code

কমলগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক গোলাম রাব্বীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি (সিলেট বিভাগ) ও মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জল বলেন,বিএনপিকে নিয়ে আগেও ষড়যন্ত্র হয়েছে, বর্তমানেও হচ্ছে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনামতো আমাদেরকে কল্যাণকর কাজের মাধ্যমে জনগণের কাছে পৌছাতে হবে।

আলোচনাসভা ও ইফতার মাহফিলে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো.ইয়াকুব আলী,কমলগঞ্জ পৌর বিএনপির সাবেক আহবায়ক ইকবাল পারভেজ চৌধুরী শাহিন,উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আলম পারভেজ চৌধুরী সোহেল,পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক মো.শফিকুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী সিরাজী শহিদ,জেলা যুবদলের সদস্য আবু জলিল জুনেদ,উপজেলা যুবদল নেতা আব্দুল মোহিত চৌধুরী,পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক সৈয়দ রুমন আলী, ছাত্রদল নেতা ভূইয়া রাজন রেজা প্রমূখ।

Manual8 Ad Code

এছাড়াও বিএনপি, যুবদল, ছাত্রদল ও সর্বস্তরের প্রায় তিন হাজার মানুষ ইফতার মাহফিলে যোগদান করেন। ইফতার মাহফিলে দেশের মঙ্গল, খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক জিয়ার সু- স্বাস্থ্য কামনায় দোয়া করা হয়।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code