২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই সফর, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে আমরুল ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটির (আংশিক) অনুমোদন

admin
প্রকাশিত মার্চ ১০, ২০২৫, ০৮:২০ অপরাহ্ণ
শাজাহানপুরে আমরুল ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটির (আংশিক) অনুমোদন

Manual3 Ad Code

মিজানুর রহমান মিলন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়া শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়ন বিএনপি’র আহবাহক কমিটির (আংশিক) অনুমোদন দেওয়া হয়েছে। গত রবিবার (০৯ মার্চ) উপজেলা বিএনপি’র সভাপতি এনামুল হক শাহীন ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ এর যৌথ স্বাক্ষরিত এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

Manual6 Ad Code

সকলের সর্ব সম্মতিতে ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম (রফিক) কে আহবায়ক, এবং সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান (রাজা) কে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনোনীত করা হয়। এবং দলকে গতিশীল ও সু সংগঠিত করার লক্ষে শাজাহানপুর উপজেলা বিএনপি’র সিদ্ধান্তক্রমে আগামী ১৫ দিনের মধ্যে ২১ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ আহবায়ক কমিটি অনুমোদন দেওয়ার জন্য বলা হয় ।

Manual3 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code