২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই সফর, ১৪৪৮ হিজরি

দুমকি উপজেলায়, আইনশৃঙ্খলা অবনতির দায় নিয়ে ইউনুস সরকারের পদত্যাগ দাবি ছাত্রদল নেতাদের

admin
প্রকাশিত মার্চ ১০, ২০২৫, ০৮:১৩ অপরাহ্ণ
দুমকি উপজেলায়, আইনশৃঙ্খলা অবনতির দায় নিয়ে ইউনুস সরকারের পদত্যাগ দাবি ছাত্রদল নেতাদের

Manual7 Ad Code

দুমকি উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি :পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, সরকারি জনতা কলেজ ছাত্রদলের উদ্যোগে দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

Manual1 Ad Code

সোমবার (১০ মার্চ) সকাল ১১ টায় জনতা কলেজ মাঠে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

Manual5 Ad Code

উক্ত মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা ছাত্রদলের আহবায়ক চাকলাদার গোলাম সরোয়ার, সদস্য সচিব সুমন শরিফ সরকারি জনতা কলেজ ছাত্রদলের আহবায়ক আরিফ হোসেন আরাফাত,সদস্য সচিব সাইফুল ইসলাম সাঈদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ সুলতান শাহাদাৎ , ওবায়দুল ইসলাম অভি, সাদ্দাম হোসেন, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন প্রমুখ।

Manual5 Ad Code

মানববন্ধনে জনতা কলেজ ছাত্রদলের আহবায়ক আরিফ হোসেন আরাফাত বলেন বর্তমান সরকার দেশে আইনশৃঙ্খলা ঠিক রাখতে পারছেনা,দেশে বিভিন্ন সমস্যা চলছে,তাই আমরা বলতে চাই সরকার যদি দেশের আইনশৃঙ্খলা ঠিক করতে না পারে তবে এর দায় নিয়ে ইউনুস সরকারের পদত্যাগ করা উচিত। তিনি আরও বলেন দেশে অতিদ্রুত একটা সুষ্ঠু নির্বাচন দিতে হবে এবং সেই নির্বাচনে যারা জয়ী হবে নির্বাচিত সরকার দেশের আইনশৃঙ্খলা সহ সবকিছু ঠিক করবে।।#

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code