১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ছাতকে যৌথ অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ০৩:২০ অপরাহ্ণ
ছাতকে যৌথ অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Manual1 Ad Code

ফকির হাসান :: সুনামগঞ্জ জেলার ছাতক থানার পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে এক কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি সুজন মিয়া (৪০), যিনি ছাতক থানার অন্তর্গত লক্ষ্মীবাউর গ্রামের বাসিন্দা।

Manual3 Ad Code

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে লক্ষ্মীবাউর গ্রামে সুজন মিয়ার মুদি দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে ছাতক থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম অংশ নেয়। অভিযান চলাকালে সুজন মিয়ার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।

Manual2 Ad Code

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছাতক থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে যথাযথ পুলিশ প্রহরায় তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code