২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই সফর, ১৪৪৮ হিজরি

কচাপায় সাইকেল আরোহী ২ শিশু নিহত

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২৫, ১১:৫৬ পূর্বাহ্ণ
কচাপায় সাইকেল আরোহী ২ শিশু নিহত

Manual8 Ad Code

নোয়াখালী প্রতিনিধি,

Manual2 Ad Code

নোয়াখালীতে ট্রাকচাপায় সাইকেল আরোহী দুই শিশুশিক্ষার্থী নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকালে মাইজদী-চরমটুয়া সড়কে সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকটি আটক করতে পারলেও চালক পালিয়ে গেছেন।

নিহত দুজন হলো বৈকুণ্ঠপুর গ্রামের সাদ্দাম হোসেনের ছেলে আরাফাত হোসেন (৮) ও ফরিদাবাদ গ্রামের আবুল কালামের মেয়ে আসমা আক্তার (৮)। তারা দুজন সম্পর্কে মামাতো-ফুপাতো ভাইবোন। দুজনই বৈকুণ্ঠপুর ফরিদাবাদ কোয়ালিটি এডুকেশন স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

Manual8 Ad Code

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ৮টার দিকে আসমার বাবা আবুল কালামের সাইকেলে করে বিদ্যালয়ে যাচ্ছিল আসমা ও আরাফাত। সাইকেলটি মাইজদী-চরমটুয়া সড়কে উঠলে মাইজদী থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি ট্রাক চাপা দেয়। তাতে সাইকেলটি দুমড়ে মুচড়ে গিয়ে সাইকেলে থাকা তিনজনই সড়কে ছিটকে পড়ে। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয় আরাফাত ও আসমা। গুরুতর আহত অবস্থায় কালামকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর পুলিশ গাড়িটি আটক করলেও চালক পালিয়ে যান।

এ বিষয়ে জানতে চাইলে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Manual8 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code