১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে সফর, ১৪৪৮ হিজরি

রাষ্ট্রীয় সার্থে চোরাচালান সীমান্ত অপরাধ প্রতিরোধে সহযোগিতার আহবান -২৮ বিজিবি অধিনায়কের

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৬, ২০২৫, ১২:৩০ পূর্বাহ্ণ
রাষ্ট্রীয় সার্থে চোরাচালান সীমান্ত অপরাধ প্রতিরোধে সহযোগিতার আহবান -২৮ বিজিবি অধিনায়কের

Manual3 Ad Code

Manual2 Ad Code

মেঘালয় থেকে নিয়ে আসা গবাদিপশু ফুচকার চালান জব্দ

 

সুনামগঞ্জ প্রতিধিনি :: ভারতের মেঘালয় থেকে এপারে নিয়ে আসা নয়া গবাদিপশু (গরু) ফুচকাসহ বিভিন্ন চোরাচালানের মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।

Manual5 Ad Code

বুধবার রাতে সিলেট সেক্টরে, সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি) সুনামগঞ্জের তাহিরপুর, মধ্যনগর,দোয়ারাবাজার,সদর উপজেলার সীমান্তে থাকা বিওপির বিজিবি টহলদল ওইসব চোরাচালানর মালামাল জব্দ করেছে।

Manual2 Ad Code

বুধবার রাতে সিলেট সেক্টরের , সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল একে এম জাকারিয়া কাদির এ তথ্য নিশ্চিত করেন।

অধিনায়ক (সিও বিজিবি) জানান,ভারতের মেঘালয় রাজ্যের বিভিন্ন পাহাড়ি এলাকায় থাকা চোরাকারবারিদের সহায়তায় এপারে থাকা বাংলাদেশি চোরাকারবারি চক্রের সদস্যরা ব্যাটালিয়নের তাহিরপুর সীমান্তের চাঁনপুর বিওপির বারেকটিলা, লাউরগড় বিওপির সীমান্ত নদী জাদুকাটার নৌপথ, মধ্যনগর সীমান্তের মাটিরাবন বিওপির গিলাগড়া, দোয়ারাবাজারের বাঁশতলা বিওপির জুমগাঁও,বিশ^ম্ভপুরের মাছিমপুর,জেলার সদর উপজেলার বনগাঁও বিওপির সোনাতলা চোরাচালান রুট ব্যবহার করে বস্তা ভর্তি চিনি, ফুচকা (খাদ্য সামগ্রী), গবাদিপশু (গরু), বাংলাদেশ থেকে পাচারকালে বস্তাভর্তি সুপারীর চালান জব্দ করে। জব্দকৃত চোরাচালানের মালামালের মুল্য প্রায় ১৬ লাখ টাকা।

Manual5 Ad Code

বুধবার রাতে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক (সিও বিজিবি) লে.কর্নেল একে এম জাকারিয়া কাদির মো. হাফিজুর রহমান রাষ্ট্রীয় সার্থে সুনামগঞ্জের সকল শ্রেণিপেশার মানুষকে সীমান্তে মাদকসহ যে কোন ধরণের চোরাচালান,সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি তথা আইনশৃস্খলা রক্ষাকারি সকল বাহিনীকে সহযোগিতার আহবান জানান।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code