৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে সফর, ১৪৪৮ হিজরি

গোবিন্দগঞ্জে `লালপুলের মুখ` যেন জুয়া ও মাদকের স্পটবেইজ

admin
প্রকাশিত ডিসেম্বর ১৩, ২০২৪, ০৯:৫২ অপরাহ্ণ
গোবিন্দগঞ্জে `লালপুলের মুখ` যেন জুয়া ও মাদকের স্পটবেইজ

Manual3 Ad Code

গোবিন্দগঞ্জে `লালপুলের মুখ` যেন জুয়া ও মাদকের স্পটবেইজ

ক্রাইম রিপোর্টার: সুনামগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের মধ্যে সবচেয়ে বৃহত্তর উপজেলা হিসেবে আখ্যায়িত ছাতক সেই অতীতকাল থেকেই। সেই ছাতক উপজেলার গুরুত্বপূর্ণ একটি আবাসিক ও বানিজ্যিক এলাকা হচ্ছে গোবিন্দগঞ্জ।

কিন্তু সাম্প্রতিক সময়ে গোবিন্দগঞ্জ পয়েন্টের পূর্ব পাড় ছৈলা আফজলাবাদ ইউনিয়নের আওতাধীন ৩নং ওয়ার্ডের “লালপুলের মুখ” যেন মাদকের একটি স্পটবেইজ হিসেবে রূপ নিয়েছে এবং মাদকের সাথে দেদারসে চলছে জুয়াসহ ওপেন গাঁজার আসর।

Manual2 Ad Code

এ নিয়ে চরম হতাশা ও দুশ্চিন্তায় ভুগছেন স্কুল-কলেজ পড়ুয়া ছাত্রদের অভিবাবকসহ ওই এলাকার সচেতন মহল।

Manual2 Ad Code

প্রকাশ্যে হাতের নাগালেই যেহারে সেখানে মিলছে মাদক এতে করে স্কুল-কলেজ পড়ুয়া ছাত্ররা মাদকে ঝুঁকার আশংকাও করছেন অভিভাবকরা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক লোকজন প্রতিবেদককে বলেন, সংঘবদ্ধ একটি চক্র লাল পুলের মুখে জমজমাট জুয়া ও মাদকের হাট বসিয়ে দীর্ঘ দিন থেকে তা পরিচালনা করে আসলেও আইন শৃংখলা বাহীনি মাঝে মধ্যে লোক দেখানো অভিযান করেন।

Manual2 Ad Code

এতে অদৃশ্য কারণে জুয়াড়ী কিংবা মাদক বিক্রেতারা থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। বর্তমানে শুনেছি আমাদের ছাতক থানায় ভালো একজন ওসি এসেছেন। উনাকে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে এসব বন্ধে কার্যকরী পদক্ষেপ নিতে উনার প্রতি আশু হস্তে কামনা করছি আমরা।

বিগত সময়ে এলাকাবাসী কয়েকবার উদ্যোগ নিলেও প্রতিরোধের বাস্তবায়ন ঘটাতে পারেননি। সেই সাথে আশেপাশের স্কুল, কলেজ, মাদরাসার ছাত্র-ছাত্রীরা প্রতিদিন যাতায়াতে জুয়াড়ী আর মাদক ব্যবসায়ী ধারা লাঞ্চনা-বঞ্চনার শিকার হতে হচ্ছে তাদের।।এ ব্যাপারে এলাকাবাসী প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সু-দৃষ্টি কামনা করছেন।

Manual3 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code