৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে সফর, ১৪৪৮ হিজরি

কুয়াকাটা থেকে একাধিক মামলার আসামি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৫ নেতা গ্রেপ্তার

admin
প্রকাশিত নভেম্বর ৯, ২০২৪, ০৮:৫২ পূর্বাহ্ণ
কুয়াকাটা থেকে একাধিক মামলার আসামি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৫ নেতা গ্রেপ্তার

Manual4 Ad Code

টি আই অশ্রু, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ-

Manual4 Ad Code

পর্যটন কেন্দ্র কুয়াকাটা থেকে বরিশালের গৌরনদী পৌরসভার দুই কাউন্সিলরসহ ৫ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ৩টার দিকে কুয়াকাটার আবাসিক হোটেল জি সেভেন থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম।

তিনি জানান, একাধিক মামলার আসামী হওয়ায় গৌরনদী থানা পুলিশ আমাদের সহায়তায় তাদেরকে গ্রেপ্তার করে শুক্রবার ভোরের দিকে গৌরনদী থানায় নিয়ে গেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, গৌরনদী পৌর সভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সভাপতি সাখাওয়াত হোসেন সুজন, ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও গৌরনদী পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ মিলন খলিফা, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক রোলান্ড প্রিন্স বেপারী, পৌর ছাত্রলীগের সদস্য মোঃ টিপু ও মোঃ সাকিব।

Manual4 Ad Code

এদিকে বরিশালের গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইউনুস মিয়া জানান, ৫ই আগষ্টের পর স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নামে একাধিক মামলা হয়।

সেই সকল মামলার আসামীরা পাঁচ আগষ্ট থেকে পলাতক রয়েছে।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় আমাদের থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হক পটুয়াখালীর মহিপুর থানা পুলিশের সহায়তায় বৃহস্পতিবার রাত ৩টার দিকে অভিযান চালানো হয়।

Manual4 Ad Code

এসময় আবাসিক হোটেল জি সেভেনের একটি রুম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

Manual7 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code