২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

কোন ধরনের অনিয়ম দুর্নীতি সহ্য করা হবে না-কমলগঞ্জে জেলা প্রশাসক

admin
প্রকাশিত অক্টোবর ২৯, ২০২৪, ১০:২০ অপরাহ্ণ
কোন ধরনের অনিয়ম দুর্নীতি সহ্য করা হবে না-কমলগঞ্জে জেলা প্রশাসক

Manual2 Ad Code

জায়েদ আহমেদ,মৌলভীবাজার থেকেঃ-
মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, সেবাগ্রহীতা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজ এবং স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ সভা কক্ষে কমলগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।

Manual4 Ad Code

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন এর সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসন।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডি.এম সাদিক আল শাফিন, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন, উপজেলা মেডিকেল অফিসার ডাঃ কনক সিংহা, কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, সমাজসেবা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সেলিম উদ্দিন, লেখক ও গবেষক আহমদ সিরাজ, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু,সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, আদমপুর ইউপি চেয়ারম্যান আব্দাল হোসেন, মুন্সিবাজার ইউপি চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার, পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমেদ খাঁন, জামায়াতে ইসলামী কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. মাসুক মিয়া, উপজেলা বিএনপি সভাপতি গোলাম কিবরিয়া শফি, পৌর জাতীয় পার্টির সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।

Manual7 Ad Code

এছাড়াও এসময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠির প্রতিনিধিগণ।

Manual4 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. ইসরাইল হোসন বিভিন্ন দপ্তর এর প্রধানদের উদ্দেশ্যে বলেন, ‘কোন ধরনের অনিয়ম দুর্নীতি সহ্য করা হবেনা, দায়িত্ব পালনকে এবাদত ও সেবা মনে করে কাজ করতে হবে। জেলা প্রশাসক বক্তব্যের শুরুতে বিগত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ ছাত্র-জনতার রুহের মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থ্যতা কামনা করেন। এসময় জেলা প্রশাসক আরও বলেন, নদী, খাল-দখল, কোন শিক্ষা প্রতিষ্ঠান দখল অথবা সরকারি কোন সম্পত্তি দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও শিক্ষা প্রতিষ্টানের পড়ালেখার মান বাড়ানোর জন্য সংশ্লিষ্ট বিভাগকে অবগত করেন।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code