৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে সফর, ১৪৪৮ হিজরি

সুনামগঞ্জে নানা আয়োজনে গণ-অধিকার পরিষদের তৃতীয় তম প্রতিষ্ঠা উদযাপন

admin
প্রকাশিত অক্টোবর ২৬, ২০২৪, ০৮:৪৮ অপরাহ্ণ
সুনামগঞ্জে নানা আয়োজনে গণ-অধিকার পরিষদের তৃতীয় তম প্রতিষ্ঠা উদযাপন

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার :: গণ অধিকার পরিষদ এর তৃতীয়তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা, র‌্যালী ও আলোচনা সভা নিহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে গণ অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখা ও যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদের আয়োজনে শহরের পৌর চত্বর ও কাজির পয়েন্ট এলাকা থেকে দুইটি র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তন ও শাপলা চত্বরে কেক কাটা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয়,জেলার বিভিন্ন উপজেলার দলীয় ও সহযোগি সংগঠনের শত শত নেতাকর্মীরা অংশগ্রহন করেন।

গণ-অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা আলী আসগরের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এম এ বারী সিদ্দিকীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,গণ-অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ সুজন।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জেলা কমিটির সহ সভাপতি আব্দুস সামাদ,সাংগঠনিক সম্পাদক সুয়েব আহমদ,সাবেক অধ্যক্ষ প্রফেসর সহিবুর রহমান,মোশাহিদ মিলটন,টুনু মিয়া,গোলাম কিবরিয়া,ছাত্র অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি হাফিজ দেলোয়ার হোসেন,সাধারন সম্পাদক মিনহাজ তালুকদার,ডাঃ আব্দুল মান্নান,উমর ফারুক,জামালগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের সদস্য সচিব জাকির হোসেন,ছাতক উপজেলা গণ নেতা মাওলানা আজহার আলী প্রমুখ।

শাপলা চত্বরে আয়োজিত কেক কাটা ও আলোচনা সভায় বক্তব্য রাখেন, মুজাহিদ আলী, নজরুল ইসলাম, জীবন মিয়া, হাসান আল মামুন প্রমুখ।

Manual6 Ad Code

বক্তারা বলেছেন বিগত আওয়ামী ফ্যাসিবাদি সরকারের শাসনামলে তারা দেশের মানুষের উপর যে অমানষিক নির্যাতন নিপীড়ন করেছিল এইসব অত্যাচার নির্যাতন থেকে বাংলার মানুষ বাচঁতে গিয়ে গত ৫ই আগষ্ট ছাত্রজনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা ও তার সরকারের মন্ত্রী ও দোসররা ক্ষমতা ছেড়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছিল।

Manual5 Ad Code

ঐদিনের ঘটনায় দেশের অনেক ছাত্রজনতা তাদের বুকের তাজা রক্ত দিয়ে দ্বিতীয় দফা এই সোনার বাংলাদেশকে স্বাধীন করেছিলেন।

Manual3 Ad Code

আমরা সকল শহীদদের আত্মার রুহের মাগফিরনাত কামনা করছি, পাশাপাশি আমাদের গণ-অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ভিপি নুরসহ আমাদের সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দকে রাস্তায় কোন মিছিল মিটিং করতে দেয়নি সুনামগঞ্জে আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের দালালচক্র।

তারপরেও সুনামগঞ্জ জেলা গণ-অধিকার পরিষদের নেতৃবৃন্দরা রাস্তায় মার খেয়েও আন্দোলন থেকে ধমিয়ে রাখতে পারেনি।

আগামীতে গণ-অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দরা যেকোন আন্দোলন সংগ্রামে রাজপথে থেকে সকল নেতাকর্মীদের নিয়ে প্রস্তুত থাকার আহবান জানান।

Manual1 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code