২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই সফর, ১৪৪৮ হিজরি

সাপাহারে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ ও বিনষ্ট

editor
প্রকাশিত এপ্রিল ১৩, ২০২৬, ১০:১২ অপরাহ্ণ
সাপাহারে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ ও বিনষ্ট

Manual7 Ad Code

সাপাহারে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ ও বিনষ্ট

 

Manual7 Ad Code

মোঃখাইরুল ইসলাম  সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে উপজেলা সদরের মাছ বাজারে অভিযান চালিয়ে প্রায় ৬ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর।

Manual4 Ad Code

সোমবার বিকেলে এই অভিযান পরিচালনা করা হয়। পরে জব্দকৃত মাছগুলো কেরোসিন তেল ছিটিয়ে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।

মৎস্য অফিস সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে উপজেলা সদরের মাছ বাজারে নিষিদ্ধ পিরানহা মাছ প্রকাশ্যে বিক্রি হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশে অভিযান চালানো হয়। মৎস্য অফিসের প্রতিনিধি ওসমান গনি বাজারে সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা পান এবং সেখান থেকে আনুমানিক ৫-৬ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেন। এ সময় সংশ্লিষ্ট মাছ বিক্রেতাকে ভবিষ্যতে এ ধরনের নিষিদ্ধ মাছ বিক্রি না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

পরবর্তীতে জব্দকৃত মাছগুলো স্থানীয় নিউ মার্কেটের পেছনে নিয়ে জনসম্মুখে কেরোসিন তেল ছিটিয়ে গর্তে পুঁতে বিনষ্ট করা হয়।

অভিযান চলাকালীন সময় উপস্থিত ছিলেন মাছ বাজার মৎস্য সমবায় সমিতির সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক খাইরুল বাসারসহ বাজারের অন্যান্য ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা।

Manual6 Ad Code

জনস্বার্থে ও দেশীয় মাছের সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে মৎস্য অফিস সূত্রে জানানো হয়েছে।

 

Manual2 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code