১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মনপুরার মেঘনায় মৎস্য অফিস কর্তৃক বিশেষ অভিযানে পাঙ্গাশ মাছের পোনা ধ্বংসকারী চাই আটক!আগুনে পুড়িয়ে ধ্বংস

editor
প্রকাশিত এপ্রিল ১২, ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ণ
মনপুরার মেঘনায় মৎস্য অফিস কর্তৃক বিশেষ অভিযানে পাঙ্গাশ মাছের পোনা ধ্বংসকারী চাই আটক!আগুনে পুড়িয়ে ধ্বংস

Manual2 Ad Code

মনপুরার মেঘনায় মৎস্য অফিস কর্তৃক বিশেষ অভিযানে পাঙ্গাশ মাছের পোনা ধ্বংসকারী চাই আটক!আগুনে পুড়িয়ে ধ্বংস

মো কামরুল হোসেন সুমন,মনপুরা: ভোলা জেলা মনপুরা উপজেলার মেঘনায় ইলিশ সম্পদ উন্নয়ন ও প্রকল্প পরিচালকের দিকনির্দেশনায় জেলা মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেন এর সহযোগিতায় উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বনিক এর পরিচালিত অভিযানে কোষ্টগার্ডের সমন্বয়ে ভোলা মনপুরা উপজেলায় অদ্য ১১ -এপ্রিল- ২০২৬খ্রি  রোজ শনিবার দিন ভর মেঘনায় প্রতিদিনের ন্যায় ‌বি‌শেষ ক‌ম্বিং অপারেশন পরিচালনা করে মৎস্য বিভাগের উদ্যোগে মনপুরা উপজেলার মেঘনা নদীর কয়েকটি পয়েন্ট থেকে পাঙ্গাশ মাছ শিকার করার অবৈধ বেশ কিছু চাই আটক করা হয়।পরে আটককৃত চাই গুলো উপজেলার নদীর পারে এনে জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।অপর দিকে মেঘনার অভয়াশ্রমে জাটকা ইলিশ ও অবৈধ বিহুন্দী জাল, পাঙ্গাশ মাছ ধরার উপর নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করে মনপুরা উপজেলা মৎস্য দপ্তর ও কোস্টগার্ড।

Manual3 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন মনপুরা উপজেলার মৎস্য কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তাগন।

মনপুরা  উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বনিক বলেন মনপুরা নদী বেষ্টিত এলাকা চতুর দিকে নদী থাকায় অভিযানে কিছুটা সমস্যা হচ্ছে।আমরা একদিকে অভিযান দিলে জেলেরা অন্য দিকে সুযোগ পায় সুতারাং আমরা চেষ্টা করছি এই এলাকায় যারা অবৈধ রাক্ষু‌সে বিহুন্দী জাল,জাটকা জাল ও পাঙ্গাশ মাছের পোনা শিকার করার অবৈধ চাই সহ সকল ধরনের ছোট ছোট মাছের পোনা নষ্টকারী রয়েছে,আমরা সেই ধরনের সরঞ্জামের উপর অভিযান পরিচালনা করে সেগুলো আটক করার জন্য আমাদের মৎস্য দপ্তরের টিম ও কোস্টগার্ডের টিম নিয়মিত অভিযানে আছে।এই ধরনের অভিযানে আমাদের টিম নিয়মিত থাকবে বলেও জানান মৎস্য কর্মকর্তা।আজকের আটককৃত চাই গুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে

Manual3 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code