১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ানো নিয়ে নতুন বার্তা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

editor
প্রকাশিত এপ্রিল ৪, ২০২৬, ০৮:২৫ অপরাহ্ণ
প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ানো নিয়ে নতুন বার্তা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

Manual8 Ad Code

প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ানো নিয়ে নতুন বার্তা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

শেখ স্বপ্না শিমুঃ মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার কারণে দেশে এসে আটকে পড়েছেন অনেক প্রবাসী কর্মী। তাদের বেশিরভাগের ভিসার মেয়াদও শেষ। এ অবস্থায় প্রয়োজন অনুযায়ী প্রবাসীদের ভিসার মেয়াদা বাড়ানো হবে বলে আশ্বস্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

Manual5 Ad Code

শুক্রবার (৩ এপ্রিল) শাহজালাল বিমানবন্দরে মধ্যপ্রাচ্য সংঘাতে বাহরাইনে প্রাণ হারানো বাংলাদেশি কর্মী এস এম তারেকের মরদেহ গ্রহণ করার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভিসার মেয়াদ ১ মাস বাড়ানো হয়েছে, যে সব দেশে প্রয়োজন হবে সে অনুযায়ী ভিসার মেয়াদ বাড়ানো হবে।

Manual7 Ad Code

প্রবাসীদের নিরাপত্তার বিষয়ে শামা ওবায়েদ বলেন, প্রবাসী কর্মীরা নিরাপদে যাতে দেশে আসতে পারেন ও অন্য দেশে যাতে নিরাপদে থাকতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্ট দূতাবাসের মাধ্যমে তৎপরতা চালানো হচ্ছে।

Manual5 Ad Code

মধ্যপ্রাচ্যে প্রাণ হারানো বাংলাদেশিদের মরদেহ দেশে আনার বিষয়ে তিনি বলেন, এখন পর্যন্ত ৬ জনের মরদেহের মধ্যে ৩ জনেরটা দেশে আনা হয়েছে। বাকিদের মরদেহ আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে চেষ্টা চালানো হচ্ছে।

এ সময় অবৈধপথে বিদেশে যাওয়া প্রবাসীদের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, অবৈধভাবে মানবপাচারের ঘটনায় অনেকের প্রাণ যাচ্ছে। অনেকে আটকা পড়েছেন বিভিন্ন দেশে। তাদের ফেরত আনার চেষ্টা চলছে। এছাড়া যারা মানবপাচারের সঙ্গে জড়িত, তাদের বিচারের আওতায় আনা হবে বলেও হুঁশিয়ার করেন তিনি।

Manual6 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code