৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে সফর, ১৪৪৮ হিজরি

বোচাগঞ্জে চুরি ও ডাকাতির মামলায় আসামি গ্রেফতার।

editor
প্রকাশিত মার্চ ১৬, ২০২৬, ১১:০৭ অপরাহ্ণ
বোচাগঞ্জে চুরি ও ডাকাতির মামলায় আসামি গ্রেফতার।

Manual2 Ad Code

বোচাগঞ্জে চুরি ও ডাকাতির মামলায় আসামি গ্রেফতার।

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একাধিক চুরি ও ডাকাতির মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার বাড়ি থেকে চোরাইকৃত সন্দেহে নগদ ৪ লাখ টাকা ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

Manual4 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৪ মার্চ) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বোচাগঞ্জ থানার এসআই আবুল কালাম আজাদের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার মুশিদহাট ইউনিয়নের আখাপুর গ্রামে অভিযান চালায়। এ সময় আখাপুর গ্রামের মৃত শরীফ উদ্দিনের ছেলে আব্দুল বারেক (৫৫)কে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।

Manual7 Ad Code

আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে তিনি পূর্বের একাধিক চুরি ও ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। তার দেখানো মতে ঘরের খাটের নিচ ও ট্রাংক থেকে একটি হাসুয়া, কয়েকটি লোহার রড, তালা কাটার কাচি, হ্যাকসো ব্লেডসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

Manual1 Ad Code

পুলিশ জানায়, উদ্ধারকৃত আলামতগুলো বোচাগঞ্জ থানার পূর্বের চুরির ও ডাকাতির মামলার সঙ্গে সম্পর্কিত।

বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, একাধিক চুরি ও ডাকাতির মামলার আসামি গ্রেপ্তার করা হয়েছে। তার দখল থেকে নগদ ৪ লাখ টাকা ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত আলামত আদালতে পাঠানোর হয়েছে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code