৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে সফর, ১৪৪৮ হিজরি

আজ ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর।

editor
প্রকাশিত মার্চ ৩, ২০২৬, ০৭:২৫ অপরাহ্ণ
আজ ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর।

Manual8 Ad Code

আজ ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর।

শেখ স্বপ্না শিমুঃ বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেয়ার পর যুক্তরাষ্ট্রের প্রথম উচ্চ পর্যায়ের সফরে ঢাকায় আসছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর।
মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর।
মঙ্গলবার (৩ মার্চ) দুই দিনের সফরে তিনি ঢাকায় আসবেন।

ঢাকায় মার্কিন দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রায় এক বিবৃতিতে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস পল কাপুর দুই দিনের সফরে মঙ্গলবার ঢাকায় পৌঁছাবেন।

Manual2 Ad Code

বিবৃতিতে জানানো হয়, কাপুরের এই সফরের লক্ষ্য, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ কৌশলগত সম্পর্ক আরও জোরদার করা। তিনি নতুন সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

Manual3 Ad Code

পল কাপুর ২০২৫ সালের ২২ অক্টোবর যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেন। দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য মার্কিন প্রশাসনের শীর্ষ কূটনৈতিক পদে ভারতীয় বংশোদ্ভূত দ্বিতীয় ব্যক্তি তিনি।

Manual1 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code