৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে সফর, ১৪৪৮ হিজরি

রমজানকে সামনে রেখে উখিয়ায় বাজার মনিটরিং জোরদার: ৪ ব্যবসায়ীকে ১১ হাজার টাকা জরিমানা

editor
প্রকাশিত মার্চ ১, ২০২৬, ১০:৪৬ অপরাহ্ণ
রমজানকে সামনে রেখে উখিয়ায় বাজার মনিটরিং জোরদার: ৪ ব্যবসায়ীকে ১১ হাজার টাকা জরিমানা

Manual4 Ad Code

রমজানকে সামনে রেখে উখিয়ায় বাজার মনিটরিং জোরদার: ৪ ব্যবসায়ীকে ১১ হাজার টাকা জরিমানা

শাকুর মাহমুদ চৌধুরী, (উখিয়া) কক্সবাজারঃ
পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৪ জন ব্যবসায়ীকে মোট ১১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

Manual4 Ad Code

রবিবার (১ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার কোটবাজার ও সোনারপাড়া বাজারে এ অভিযান পরিচালিত হয়। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং থানা পুলিশের একটি টিম অংশগ্রহণ করে।

Manual6 Ad Code

অভিযানকালে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ধারা ৩৮ অনুযায়ী মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত মূল্য আদায়সহ বিভিন্ন অনিয়ম প্রমাণিত হওয়ায় ৪ জন ব্যবসায়ীকে মোট ১১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

Manual7 Ad Code

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা বলেন, রমজান মাসে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখা এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় উপজেলা প্রশাসন নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করছে।

কোনো ব্যবসায়ী অনিয়ম করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।” তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Manual7 Ad Code

স্থানীয় ক্রেতারা প্রশাসনের এমন তৎপরতাকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত নজরদারি থাকলে বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি ও ভেজাল পণ্যের প্রবণতা কমবে- যা রমজানে সাধারণ মানুষের জন্য স্বস্তি বয়ে আনবে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code