১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা রমজান, ১৪৪৭ হিজরি

রমজানের প্রথম দিন গাজায় ইসরাইলি হামলায় ফিলিস্তিনি যুবক নিহত।

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ১০:৪৯ অপরাহ্ণ
রমজানের প্রথম দিন গাজায় ইসরাইলি হামলায় ফিলিস্তিনি যুবক নিহত।

Manual1 Ad Code

রমজানের প্রথম দিন গাজায় ইসরাইলি হামলায় ফিলিস্তিনি যুবক নিহত।

শেখ স্বপ্না শিমু স্টাফ রিপোর্টারঃ পবিত্র রমজানের প্রথম দিন গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে ইসরাইলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। খবর আনাদোলু এজেন্সির।
ইসরাইলি হামলায় নিহত মুহান্নাদ আল নাজ্জারের মৃত্যুতে পরিবার ও স্বজনদের আহাজারি।

আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) খান ইউনিসের নাসের হাসপাতাল এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, পূর্বাঞ্চলের বানি সুহেইলা মোড়ের কাছে ইসরাইলি গুলিতে মুহান্নাদ আল নাজ্জার নামে এক যুবক নিহত হন।

Manual2 Ad Code

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ভোর থেকেই পূর্ব খান ইউনিস এলাকায় ইসরাইলি সামরিক যান থেকে ভারী গুলিবর্ষণ করা হয়। একই সঙ্গে দক্ষিণ গাজার রাফাহর উত্তরে একটি এলাকায়ও গুলি চালানো হয়। এছাড়া মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরের পূর্বাংশে গোলাবর্ষণের খবর পাওয়া গেছে।

Manual3 Ad Code

গাজা সিটি ও উত্তরাঞ্চলেও ইসরাইলি যানবাহন থেকে পূর্ব বেইত লাহিয়ার দিকে গুলি ছোড়া হয়। দক্ষিণ-পূর্ব গাজা সিটির জেইতুন এলাকার আল সিক্কা সড়কের আশপাশেও কামান থেকে গোলা নিক্ষেপ করা হয়েছে। এসব হামলায় তাৎক্ষণিকভাবে আর কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Manual1 Ad Code

গত ১০ অক্টোবর থেকে গাজায় একটি যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। তবে স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতির পরও শতাধিক লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৬০৩ জন ফিলিস্তিনি নিহত এবং ১ হাজার ৬১৮ জন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

Manual6 Ad Code

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত ৭২ হাজারের বেশি মানুষ নিহত এবং ১ লাখ ৭১ হাজারের বেশি আহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code