৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে সফর, ১৪৪৮ হিজরি

৯ম পে-স্কেলের গেজেট দাবি ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে সরকারি চাকরিজীবীরা

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৬, ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ণ
৯ম পে-স্কেলের গেজেট দাবি ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে সরকারি চাকরিজীবীরা

Manual8 Ad Code

৯ম পে-স্কেলের গেজেট দাবি
ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে সরকারি চাকরিজীবীরা

স্বপ্না শিমু স্টাফ রিপোর্টারঃ নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদনের আলোকে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে যাত্রা করেছে সরকারি কর্মচারীরা।পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে যাত্রা করেন সরকারি চাকরিজীবীরা।
পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে যাত্রা করেন সরকারি চাকরিজীবীরা।

Manual2 Ad Code

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পুলিশের দেয়া ব্যারিকেড ভেঙে যমুনার দিকে যাচ্ছেন তারা।আন্দোলনকারীরা জানান, আজকের মধ্যেই ৯ম পে স্কেলের গেজেট প্রকাশ করতে হবে, অন্যথায় তারা বাড়ি ফিরবেন না।

বিগত দিনে বারবার আশ্বাস দেয়া হলেও গেজেট প্রকাশ না করায় ক্ষোভ জানান তারা। এছাড়া অন্তর্বর্তী সরকারের সময় পে কমিশন গঠন হলেও গেজেট প্রকাশ না হওয়ায় অবিচার করা হয়েছে বলেও অভিযোগ তাদের।এর আগে সকালে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন সরকারি চাকরিজীবীরা। এরপর সেখান থেকে যমুনা অভিমুখে যাত্রা করেন তারা।

Manual8 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code