৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে সফর, ১৪৪৮ হিজরি

মনপুরায় নির্বাচনকে ঘিরে যৌথ বাহিনীর পেট্রোল টহল জোরদার

admin
প্রকাশিত জানুয়ারি ২৮, ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ণ
মনপুরায় নির্বাচনকে ঘিরে যৌথ বাহিনীর পেট্রোল টহল জোরদার

Manual8 Ad Code

মনপুরা

Manual8 Ad Code

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভোলা জেলার মনপুরা উপজেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে যৌথ পেট্রোল টহল পরিচালনা করা হয়েছে।

Manual1 Ad Code

এ সময় পুলিশ, নৌবাহিনী ও অন্যান্য বাহিনীর সদস্যরা উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও ঝুঁকিপূর্ণ এলাকা গুলোতে টহল দেন । আজ বুধবার ২৮-জানুয়ারি -২০২৬ দিনব্যাপী এ টহল কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। টহল চলাকালে মনপুরা উপজেলার চারটি ইউনিয়নের বিভিন্ন বাজার, সড়ক, ঘাট ও গুরুত্বপূর্ণ স্থানে অভিযান পরিচালনা করেন যৌথ টহল টিমের সদস্যরা।

Manual4 Ad Code

এ সময় সাধারণ জনগণের সঙ্গে কথা বলে নির্বাচনী শৃঙ্খলা বজায় রাখা, অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকা এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো টিমের সবাই।

এছাড়া রাস্তা ও বাজার এলাকায় যানজট সৃষ্টি না করতে এবং জনসাধারণের চলাচলে বিঘ্ন না ঘটাতে সবাইকে সচেতন থাকার অনুরোধ জানান টহল টিমের কর্মকর্তারা।

Manual2 Ad Code

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এ ধরনের টহল কার্যক্রম অব্যাহত থাকবে। যৌথ পেট্রোল টহলের ফলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং জনসাধারণের মধ্যে স্বস্তি বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code