৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে সফর, ১৪৪৮ হিজরি

অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে সমুদ্র থেকে দালাল চক্রসহ ২৭৩ জন আটক

admin
প্রকাশিত জানুয়ারি ৫, ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ণ
অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে সমুদ্র থেকে দালাল চক্রসহ ২৭৩ জন আটক

Manual6 Ad Code

স্বপ্না শিমু স্টাফ রিপোর্টার

Manual6 Ad Code

সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় দালাল চক্রের ১০ সদস্যসহ ২৭৩ জনকে আটক করেছে নৌবাহিনী।২৭৩ জন ছিল এই বোটে, কোনো সুরক্ষা ব্যবস্থাই ছিল না।

রোববার (৪ জানুয়ারি) দুপুরে নৌ বাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

Manual2 Ad Code

নৌবাহিনী জানায়, নৌবাহিনী জাহাজ ‘বানৌজা স্বাধীনতা’ বঙ্গোপসাগরে টহলরত ছিল। তখন সেন্টমার্টিন থেকে ৩০ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থানরত একটি কাঠের বোটের সন্দেহজনক গতিবিধি লক্ষ করে নৌবাহিনী জাহাজ ‘বানৌজা স্বাধীনতা’।

নৌবাহিনী জাহাজ বোটটিকে থামার জন্য সংকেত দিলেও বোটটি না থেমে তার গতি বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে বোটটিকে ধাওয়া করে থামানো হয়।

Manual5 Ad Code

এ সময় বোটে থাকা দালালচক্রের ১০ সদস্যসহ ২৭৩ জনকে আটক করা হয়।
আটকদের তথ্যমতে জানা যায়, তারা দালাল চক্রের মাধ্যমে অবৈধভাবে মালয়েশিয়া গমনের উদ্দেশ্যে বোটযোগে যাত্রা করে।
আটক বোট ও ব্যক্তিদের পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।

নৌবহিনী আরও জানায়, বোটে নূন্যতম জীবনরক্ষাকারী সরঞ্জাম, পর্যাপ্ত খাদ্য, পানি ও সুরক্ষা ব্যবস্থা ব্যতীত যাত্রা শুরু করে যা গভীর সমুদ্রে মানবিক বিপর্যয় সৃষ্টি করতে পারতো। নৌবাহিনীর তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপে এ বিপর্যয় প্রতিহত করা সম্ভব হয়েছে।

Manual6 Ad Code

বাংলাদেশ নৌবাহিনী দেশের জলসীমার নিরাপত্তা, সমুদ্রপথে চোরা-চালান রোধ, অবৈধ অনুপ্রবেশসহ যেকোনো অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে অঙ্গীকারবদ্ধ।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code