৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে সফর, ১৪৪৮ হিজরি

মনপুরায় ভিডব্লিউবি কার্ডের চাল বিতরন অনুষ্ঠিত

admin
প্রকাশিত নভেম্বর ১৮, ২০২৫, ০৪:৫৩ অপরাহ্ণ
মনপুরায় ভিডব্লিউবি কার্ডের চাল বিতরন অনুষ্ঠিত

Manual6 Ad Code

মনপুরায় ভিডব্লিউবি কার্ডের চাল বিতরন অনুষ্ঠিত

মো কামরুল হোসেন সুমন,মনপুরা:‌ দ্বীপ জেলা ভোলার মনপুরা উপজেলার ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়নে অসহায় গরিভ উপকার-ভোগী ভিডব্লিউবি কার্ডের চাল বিতরন ৮ টি ওয়ার্ডের ২০২৫-২৬ চক্রের কার্ডধারী পরিবারদের মাঝে প্রতি মাসের ৩০ কেজি করে ৫ মাসের মোট ১৫০ কেজি মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মসূচির বিশেষ প্রণোদনার চাল বিতরণ করা হয়েছে। আজ বুধবার (১৮-নভেম্বর-২০২৫) সকাল ১০ঃ০০ ঘটিকায় ৩নং উত্তর সাকুচিয়া মহাবিদ্যালয় প্রাঙ্গণে এ চাল বিতরন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

Manual8 Ad Code

উক্ত উদ্ভোধনী অনুষ্ঠানটি মনপুরা উপজেলা ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদ দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ও মনপুরা উপজেলা সমবায় কর্মকর্তা মো নাছির উদ্দিন এর পরিচালনার মাধ্যমে গরীব, হতদরিদ্র ও অসহায় ভিডব্লিউবি কার্ডধারী পরিবারদেরকে সরকারি প্রণোদানার এই চাল দেয়া হয়েছে।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার মো রাসেল ও ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদ অন্যান্য কর্মকর্তারা।
অপর দিকে এই বরাদ্দকৃত চাল পেয়ে খুশি গরীব হতদরিদ্র কার্ডদারী পরিবার গুলোর মধ্যে মরিয়ম,আছমা বেগম,সাফিয়া বেগম নামের মহিলারা বলেন,আমরা অসহায় তাই আমরা এই চাল পেয়ে অনেক খুশি।শান্তিপূর্ণ ভাবে আমরা কার্ড পেয়েছি এবং এখন চাল ও পেয়েছি,এই চাল বিতরন করায় ধন্যবাদ জানান প্রশাসক মো নাছির উদ্দিন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তাগন কে উপকারবোগী পরিবারগুলো।

Manual5 Ad Code

মনপুরা উপজেলার সমবায় কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদ প্রশাসক মো নাছির উদ্দিন সাকুচিয়া ইউনিয়ন পরিষদ প্রশাসক গণমাধ্যমকে জানান, সরকারি ভাবে মহিলা বিষয়ক অধিদপ্তরের বরাদ্দ অনুযায়ী এ সহায়তা কার্যক্রম নিয়মিত চলমান আছে এবং থাকবে। পরিবারগুলো যাতে সঠিকভাবে এ সহায়তা পায় তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ সহ এলাকার রাজনীতিক নেতারা সহ সচেতন মহল সতর্ক অবস্থানে রয়েছে।
এসময় অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়ন বিএনপি নেতা মো দুলাল মেম্বার। এছাড়াও উপস্হিত রয়েছেন দফাদার ও গ্রাম পুলিশ বাহিনীর সদস্যসহ উত্তর সাকুচিয়া ইউনিয়নের সুশীল সমাজের অন্যান্য ব্যাক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।

Manual8 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code