২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফখরুলের

admin
প্রকাশিত নভেম্বর ১৬, ২০২৫, ০১:২৪ অপরাহ্ণ
সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফখরুলের

Manual3 Ad Code

সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফখরুলের

Manual5 Ad Code

 

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার: গণতন্ত্রের প্রশ্নে দেশের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১৬ নভেম্বর) দুপুরে প্রেস ক্লাবে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, দেশের রাজনীতি বিভ্রান্তির মধ্যে আছে। দুর্ভাগ্যক্রমে বর্তমান সময়টা জটিল সংকটে পড়ছে। অন্তর্বর্তী সরকার সবার সমর্থনে এসেছে। রাজনৈতিক কাঠামোতে আনতে চেষ্টা করেছেন ড. মুহাম্মদ ইউনূস। কিন্তু কতদূর তা গেছে তা নিয়ে প্রশ্ন আছে।

এ অবস্থায় বিলম্ব না করে নির্বাচন প্রক্রিয়াকে সমর্থন জানিয়ে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটিয়ে তাদের ভোটাধিকার ফিরিয়ে দেয়ার বিষয়ে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নেই, পরিস্থিতি স্বাভাবিক নয়, দেশে নির্বাচিত সরকার না থাকলে এগুলো সমাধান হবে না। তাই নির্বাচিত সরকার দরকার।

 

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সোমবার (১৭ নভেম্বর) গণহত্যার রায় হবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, সারা দেশে আতঙ্ক বিরাজ করছে। একটি মহল এটাকে নিয়ে নৈরাজ্য তৈরিতে পাঁয়তারা করছে। সবাইকে আবার ঐক্যবদ্ধ হতে হবে। দেশের জন্য কাজ করতে হবে। গণতন্ত্রের প্রশ্নে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে।

 

Manual5 Ad Code

এ সময় বিএনপি মহাসচিব বলেন,

Manual3 Ad Code

 

” মওলানা ভাসানী স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিলেন, কল্যাণকর রাষ্ট্রের চিন্তা করেছিলেন, কিন্তু তিনি তা দেখে যেতে পারেননি।”

তিনি আরও বলেন, মওলানা ভাসানীর প্রতি বিএনপির দায় আছে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে দোয়া করেছিলেন তিনি; মশিউর রহমান যাদু মিয়াকে জিয়াউর রহমানের সঙ্গে কাজ করতে বলেছিলেন।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code