৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে সফর, ১৪৪৮ হিজরি

রাজনৈতিক দলের সাথে সংলাপ শুরু ১৩ নভেম্বর: ইসি সচিব। বিশেষ প্রতিনিধি (ঢাকা)

admin
প্রকাশিত নভেম্বর ১২, ২০২৫, ০৪:০০ অপরাহ্ণ

Manual5 Ad Code

রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু ১৩ নভেম্বর: ইসি সচিব।

Manual2 Ad Code

বিশেষ প্রতিনিধি (ঢাকা)

  1. আগামী ১৩ নভেম্বর থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। চলতি মাসের মধ্যেই এ সংলাপ কার্যক্রম শেষ করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি বলেন, “১৩ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু হবে। কারা আসবে, কাদের আগে ডাকা হবে—সেসব এখনও চূড়ান্ত হয়নি। ধাপে ধাপে জানানো হবে। এ মাসের মধ্যেই আমরা সংলাপ কার্যক্রম সম্পন্ন করতে চাই, যাতে নির্ধারিত লক্ষ্যমাত্রায় পৌঁছানো যায়।”

Manual7 Ad Code

জাতীয় পার্টিকে সংলাপে আমন্ত্রণ জানানো হবে কিনা—এমন প্রশ্নে সচিব বলেন, ‘এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। আলোচনা করেই চূড়ান্ত করা হবে কারা কারা অংশ নেবেন। একে একে সবকিছু জানা যাবে।

এ সময় জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে দুই পক্ষের বিরোধের নিষ্পত্তি বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হলে অবশ্যই জানানো হবে।’

Manual5 Ad Code

নির্বাচন কমিশনের সূত্র জানায়, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মতামত ও প্রস্তাব শোনার জন্য এ সংলাপের আয়োজন করা হচ্ছে। ইসি আশা করছে, সংলাপের মাধ্যমে অংশীজনদের সঙ্গে আস্থা ও সহযোগিতার পরিবেশ তৈরি হবে।
১১ নভেম্বর ২০২৫

Manual4 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code