৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে সফর, ১৪৪৮ হিজরি

মনপুরার মেঘনায় মৎস্য দপ্তরের অভিযানে আটক  কারেন্ট জাল

admin
প্রকাশিত অক্টোবর ১০, ২০২৫, ০৮:৪৩ অপরাহ্ণ
মনপুরার মেঘনায় মৎস্য দপ্তরের অভিযানে আটক  কারেন্ট জাল

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট

ভোলা জেলা মনপুরা উপজেলার দায়িত্ব প্রাপ্ত নব নিযুক্ত মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বনিক এর নির্দেশনায় ভোলা জেলার  মনপুরা উপজেলায় অদ্য ১০সেপ্টেম্বর- ২০২৫খ্রি  রোজ বৃহস্পতিবার রাত ১২ঃ৩০ ঘটিকার সময় থেকে প্রতিদিনের ন্যায় অভিযান পরিচালনা করে, মৎস্য বিভাগের উদ্যোগে মনপুরা উপজেলার মেঘনা নদীর কলাতলি চরের গোলের খাল এলাকা থেকে ১০ হাজার মিটার কারেন্ট জাল আটক  করে এসময় নৌকা ও জেলেদের পাওয়া যায়নি

Manual4 Ad Code

পরে জালগুলো উপজেলার নদীর পারে এনে জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।অপর দিকে ইলিশ অভয়াশ্রমে নিশেদাজ্ঞার প্রথম দিন থেকে নিয়মিত অভিযান পরিচালনা আজ ৬ষ্ঠ রাতেও অভিযান পরিচালনা করেন মনপুরা উপজেলা মৎস্য দপ্তর।

Manual5 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা মনপুরা উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী মো মনিরুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তাগন।

মনপুরা  উপজেলা নবনিযুক্ত মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বনিক বলেন নিষেধাজ্ঞার মাঝে রাতের আধারে যারা মেঘনা নদীতে মা ইলিশ শিকারে যাবে তাদের কে আটক করার জন্য আমাদের মৎস্য দপ্তরের টিম নিয়মিত অভিযানে আছে।মা ইলিশ রক্ষায় আমাদের টিম নিয়মিত অভিযান অব্যাহত রাখবে বলেও জানান মৎস্য কর্মকর্তা।

Manual2 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code