৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে সফর, ১৪৪৮ হিজরি

মনপুরায় নৌবাহিনীর অভিযানে অবৈধ কারেন্ট জাল জব্দ

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৩, ২০২৫, ১১:০২ পূর্বাহ্ণ
মনপুরায় নৌবাহিনীর অভিযানে অবৈধ কারেন্ট জাল জব্দ

Manual8 Ad Code

মো কামরুল হোসেন সুমন মনপুরা

Manual4 Ad Code

ভোলা জেলা মনপুরা উপজেলায় ০২ সেপ্টেম্বর ২০২৫ বাংলাদেশ নৌবাহিনী দেশের সমুদ্র সম্পদ ও আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

Manual5 Ad Code

এরই ধারাবাহিকতায় নিয়মিত টহল প্রদানকালে আজ মঙ্গলবার (০২ সেপ্টেম্বর-২০২৫) ভোলার মনপুরার মুক্তিযুদ্ধ কমপ্লেক্স, হাজীরহাট এলাকায় সন্দেহজনক ১টি মোটর সাইকেল আরোহীর ব্যাগ হতে ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লক্ষ ৭৫ হাজার টাকা এ সময় ০৭ নং ওয়ার্ড, চর ফয়েজ উদ্দিন, হাজির হাট, মনপুরার স্হানীয় বাসিন্দা মোটর বাইক চালক মোঃ ইসমাইল হোসেন (৩০) এবং আরোহী মোঃ ইয়াকুব আলী (২৭) ব্যক্তিদ্বয়কে অবৈধ জাল সহ আটক করা হয়।

পরবর্তীতে, জব্দকৃত জালসমূহ মনপুরা মৎস্য কর্মকর্তার ক্ষেত্রসহকারির মো মনিরুল ইসলামের উপস্থিতিতে জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এবং আটককৃতদেরকে পুনরায় অবৈধ কারেন্ট জাল ক্রয় বা বিক্রয় না করার শর্তে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও অপরাধ দমনে ভবিষ্যতেও নিয়মিত অভিযান এবং টহল কার্যক্রম চলমান থাকবে বলে জানান মনপুরা নৌ বাহিনীর একটি টিম।

Manual4 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code