৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে সফর, ১৪৪৮ হিজরি

মনপুরায় জেলেদের মাঝে জেলে কার্ডের চাল বিতরন অনুষ্ঠিত

admin
প্রকাশিত জুলাই ৩, ২০২৫, ১২:৪৭ অপরাহ্ণ
মনপুরায় জেলেদের মাঝে জেলে কার্ডের চাল বিতরন অনুষ্ঠিত

Manual2 Ad Code

মো কামরুল হোসেন সুমন ::

Manual4 Ad Code

দ্বীপ ভোলা জেলার মনপুরা উপজেলার ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়নে ৮ টি ওয়ার্ডে মোট ১৯৯৪ জন গরীব,অসহায়, হতদরিদ্র জেলে পরিবারের মাঝে ১৪ কেজি করে সরকারি কর্মসূচির বিশেষ প্রণোদনার চাল বিতরণ করা হয়েছে।

বৃহস্প্রতিবার (০৩ জুলাই) সকাল ৯ঃ৩০ টায় ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়নে সাকুচিয়া আবদুল্ল্যাহ আল ইসলাম জ্যাকব কলেজ প্রাঙ্গণে এ চাল বিতরন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

Manual8 Ad Code

উক্ত উদ্ভোধনী অনুষ্ঠানটি মনপুরা উপজেলা সমবায় কর্মকর্তা ও ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়ন দায়িত্বপ্রাপ্ত প্রশাসক মো নাছির উদ্দিন এর পরিচালনার মাধ্যমে গরীব,,হতদরিদ্র ও অসহায় জেলে পরিবারদেরকে সরকারি প্রণোদানার এই চাল দেয়া হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদ সদস্যগন ও মনপুরা উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তাসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও সাংবাদিক সহ সুশীল সমাজের প্রতিনিধিগন।

Manual7 Ad Code

অপর দিকে সরকারি বরাদ্দকৃত জেলেদের চাল পেয়ে খুশি গরীব হতদরিদ্র জেলেনপরিবার গুলো।রহিম হোসেন,জাফর উদ্দিন নামের ব্যাক্তি বলেন আমরা অসহায় জেলে তাই আমরা এই চাল পেয়ে অনেক খুশি।শান্তিপূর্ণ ভাবে জেলেদের এই চাল বিতরন করায় ধন্যবাদ জানন প্রশাসক মো নাছির উদ্দিন কে জেলে পরিবারগুলো।

Manual8 Ad Code

মনপুরা উপজেলার সমবায় কর্মকর্তা ও ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদ দায়িত্ব প্রাপ্ত প্রশাসক মো নাছির উদ্দিন গণমাধ্যমকে জানান, সরকারি বরাদ্দ অনুযায়ী এ সহায়তা কার্যক্রম নিয়মিত চলমান আছে এবং থাকবে এবং হতদরিদ্র জেলে পরিবারগুলো যাতে সঠিকভাবে এ সহায়তা পায় তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ সহ এলাকার সচেতন মহল সতর্ক অবস্থানে রয়েছে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code