৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে সফর, ১৪৪৮ হিজরি

চুয়াডাঙ্গার মনোহরপুরে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রীর মৃত্যু

admin
প্রকাশিত মে ৯, ২০২৫, ১০:৫৭ অপরাহ্ণ
চুয়াডাঙ্গার মনোহরপুরে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রীর মৃত্যু

Manual1 Ad Code

চুয়াডাঙ্গা থেকে বিশেষ প্রতিনিধি:

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামের আবাসন প্রকল্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিতা খাতুন (১২) নামে এক স্কুলছাত্রী মারা গেছে।

Manual8 Ad Code

শুক্রবার (৯ মে ) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

 

Manual4 Ad Code

মিতা খাতুন জীবননগর উপজেলার মনোহরপুর আবাসন প্রকল্পের মধু শেখের মেয়ে। সে মনোহরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিলো। স্থানীয়দের বরাত দিয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস জানান,গোসলখানার দরজা খোলার সময় অসাবধানতা বশতঃ মিতার বৈদ্যুতিক তারে হাত লাগলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় পরিবারের সদস্যরা মিতাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual1 Ad Code

 

Manual2 Ad Code

মৃত মিতার পরিবারের কোন আপত্তি না থাকায় এবং পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেয়া এবং এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে তিনি জানান।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code