২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

কমলগঞ্জে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে গণ-ইফতার

admin
প্রকাশিত মার্চ ৩০, ২০২৫, ০৭:৪০ পূর্বাহ্ণ
কমলগঞ্জে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে গণ-ইফতার

Manual7 Ad Code

জায়েদ আহমেদ, মৌলভীবাজার প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কমলগঞ্জ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে গণ-ইফতার আলোচনাসভা, দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Manual6 Ad Code

 

শনিবার (২৯ মার্চ) বিকালে কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ইফতারপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।

 

Manual8 Ad Code

কমলগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ও পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খাঁন এর সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য দুরুদ আহমদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা কৃষকদলের সভাপতি শামিম আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হোসেন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক সরোয়ার শোকরানা নান্না প্রমূখ।

Manual1 Ad Code

 

গণ-ইফতার ও দোয়া মাহফিলে বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, তাতীদল ও অন্যান্য অঙ্গ-সংগঠনসহ উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।

Manual2 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code