২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

মরহুম আব্দুল আলী লন্ডনী সাহেবের ইসালে সাওয়াব উপলক্ষ্যে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

admin
প্রকাশিত মার্চ ১৬, ২০২৫, ১১:৩৬ অপরাহ্ণ
মরহুম আব্দুল আলী লন্ডনী সাহেবের ইসালে সাওয়াব উপলক্ষ্যে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

Manual3 Ad Code

জামরুল ইসলাম রেজা,ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ-
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়ন ওয়েলফেয়ার সোসাইটি ইউ.কে এর প্রয়াত উপদেষ্টা ও বীরেন্দ্র নগর ইন্তাজ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠা মরহুম আব্দুল আলী লন্ডনী সাহেবের ইসালে সাওয়াব উপলক্ষ্যে সোসাইটির সদস্য লন্ডন প্রবাসী, আরশ সুমন সাহেবের অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Manual8 Ad Code

রবিবার ১৬ই মার্চ নরসিংপুর প্যারাডাইজ একাডেমির ক্যাম্পাসে, নরসিংপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে প্যারাডাইজ একাডেমির শিক্ষার্থী মিসবাহুর রহমান এহসানের কোরআন তেলাওয়াত ও শিশু শিল্পী ইকবাল হোসেন মাহিদের নাতে রাসুল পরিবেশন এবং ইফতার মাহফিল বাস্তবায়ন পর্ষদের আহবায়ক কারী সুরুজ্জামান শিপুর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে দোয়া ও ইফতার মাহফিল এর কার্যক্রম শুরু হয়।

Manual7 Ad Code

এসময় উপস্থিত ছিলেন নরসিংপুর আদর্শ দাখিল মাদ্রাসার সুপার হযরত মাও. ছাদিকুর রহমান দোয়ারাবাজার পূর্ব উপজেলা আল ইসলাহ’র সভাপতি হযরত মাও.মর্তুজ আলী, দারুল কিরাত হুসাইনিয়া শাখার শিক্ষক ক্বারী আলী আহমদ, দ্বীনেরটুক গ্রামের বিশিষ্ট মুরব্বি গোলাম মোস্তফা, প্যারাডাইজ একাডেমির প্রিন্সিপাল মাও. আবুল হাসান মোহাম্মদ মকদ্দুছ, এস.এম.সি সভাপতি আ,ফ,ম সালমান, বোর্ড অব ফাউন্ডার আবুল খয়ের, মাও. আব্দুল হাই ফাউন্ডেশনের মহা সচিব মাহফুজ রহমান, মেধা বিকাশ নরসিংপুর এর সভাপতি আশরাফুল আলম, সমাজ সেবক লায়েক মিয়া, এছাড়াও উপস্থিত ছিলেন নরসিংপুর ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Manual1 Ad Code

পরিশেষে মিলাদ ও দোয়ার মাধ্যমে ইফতার সম্পন্ন হয়।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code