৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে সফর, ১৪৪৮ হিজরি

সিংড়ায় আ.লীগের সহ-দপ্তর সম্পাদক গ্রেপ্তার

admin
প্রকাশিত মার্চ ১২, ২০২৫, ০৬:১৭ অপরাহ্ণ
সিংড়ায় আ.লীগের সহ-দপ্তর সম্পাদক গ্রেপ্তার

Manual5 Ad Code

সিংড়া (নাটোর) প্রতিনিধি ::

নাটোরের সিংড়ায় “অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক ও রামানন্দ খাজুরা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আব্দুল হান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে পৌরসভার চাঁদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আজ বুধবার দুপুরে তাকে আদালতে পাঠায় পুলিশ।

Manual1 Ad Code

সিংড়া থানার ওসি আসমাউল হক গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, ২০১৮ সালের নির্বাচনে প্রচারণার সময় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও মারধরের ঘটনায় গত বছরের অক্টোবর মাসে দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Manual8 Ad Code

উল্লেখ্য, ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপি প্রার্থী দাউদার মাহমুদের নির্বাচনী প্রচারণা চলাকালে বিনগ্রাম বাজারে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও মারধরের অভিযোগে গত বছরের ৯ অক্টোবর মামলা করেন উপজেলা বিএনপির সদ্য বিলুপ্ত আহ্বায়ক কমিটির সদস্য মো. আনিছুর রহমান।

Manual6 Ad Code

এ মামলায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইটালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলামসহ ২১ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০-২৫জনকে আসামি করা হয়।

Manual5 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code