৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে সফর, ১৪৪৮ হিজরি

ছাতকে ইমামের হাতে কিশোরী ধর্ষণের অভিযোগ জনতার হাতে আটক ইমাম

admin
প্রকাশিত মার্চ ৯, ২০২৫, ১১:৪৪ অপরাহ্ণ
ছাতকে ইমামের হাতে কিশোরী ধর্ষণের অভিযোগ জনতার হাতে আটক ইমাম

Manual4 Ad Code

ছাতক প্রতিনিধিঃ- সুনামগঞ্জের ছাতকে পবিত্র রমজান মাসের দিনে-দুপুরে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় এক ইমামের বিরুদ্ধে।

Manual6 Ad Code

ঘটনাটি ঘটেছে ছাতক থানার ১নং ইসলামপুর ইউনিয়নের বনগাঁও (উত্তরপাড়া) জামে মসজিদে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়সুত্রে জানা যায়, অভিযুক্ত ইমাম দীর্ঘদিন ধরে মসজিদে ইমামতি করে আসছিলেন।

বৃহস্পতিবার দুপুরে মসজিদ সংলগ্ন এলাকায় এক কিশোরীকে নিয়ে সন্দেহজনক আচরণ করতে দেখে স্থানীয়রা তাকে চ্যালেঞ্জ করে। একপর্যায়ে কিশোরী কান্নাজড়িত কণ্ঠে ধর্ষণের কথা জানালে উত্তেজিত জনতা ইমামকে আটক করেন।

Manual7 Ad Code

অভিযুক্ত ইমাম সিলেটের গোয়াইনঘাট উপজেলার বনী গ্রামের মৃত আব্দুল বারীর ছেলে। তার বিরুদ্ধে সোববার দুপুরে ভিকটিমের ফুফু সোনারা বেগম(৩০) বাদি হয়ে ছাতক থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধিত/০৩) এর ৯(১) তৎসহ ৫০৬(২) ধারায় মামলা দায়ের করেছেন।

মামলা সুত্রে জানাযায় পবিত্র রমজান মাস উপলক্ষে ঐ মসজিদে পবিত্র কোরআন শিক্ষা (দারুল কিরাআত) চলছিল।

Manual2 Ad Code

গত ৬ মার্চ জহরের নামাজের বিরতির সময় অন্যান্য শিক্ষার্থীরা মসজিদ ত্যাগ করার পর ঐ ছাত্রীকে ইমামের কামরায় নিয়ে জোরপূর্বক ধর্ষন করে ঐ ইমাম।

Manual6 Ad Code

গ্রেফতার ও মামলা দায়েরের বিষয় নিশ্চিত করে ছাতক থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ বলেন আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code