৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই সফর, ১৪৪৮ হিজরি

উলিপুরে আন্তর্জাতিক নারী দিবস পালন ২০২৫

admin
প্রকাশিত মার্চ ৯, ২০২৫, ০১:০৭ অপরাহ্ণ
উলিপুরে আন্তর্জাতিক নারী দিবস পালন ২০২৫

Manual3 Ad Code

মোঃ শাহজাহান খন্দকার,স্টাফ রিপোর্টার-কুড়িগ্রাম::

Manual1 Ad Code

অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে গতকাল শনিবার (৮ মার্চ) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual2 Ad Code

এর আগে একটি র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় অংশগ্রহণ করে।

অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জাতীয় মহিলা সংস্থা উলিপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা শংকর কুমার দেব শর্মা।

Manual8 Ad Code

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা। নারী সংগঠনের নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমীনের সঞ্চালনায়।

এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের হিসাব রক্ষক বাবুল মিয়া, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোহাম্মদ ছাইয়েদুল ইসলাম, শিক্ষক, এনজিও প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code