৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই সফর, ১৪৪৮ হিজরি

পাইকগাছায় ছাত্রলীগ নেতার কর্মকাণ্ডে অতিষ্ঠ এলাকাবাসী উমায়েরসহ দুইজনকে গনধোলায় দিয়ে পুলিশে সোপার্দ

admin
প্রকাশিত মার্চ ৮, ২০২৫, ০৯:৩৬ অপরাহ্ণ
পাইকগাছায় ছাত্রলীগ নেতার কর্মকাণ্ডে অতিষ্ঠ এলাকাবাসী উমায়েরসহ দুইজনকে গনধোলায় দিয়ে পুলিশে সোপার্দ

Manual3 Ad Code

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ-

খুলনার পাইকগাছায় চাচাকে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দিয়ে বাড়িসহ সমস্ত সম্পত্তি দখল করে রাখা ছাত্রলীগ নেতা উমায়ের কবির ও তার ভাইদের অত্যচারে অতিষ্ঠ হয়ে হাজার হাজার গ্রামবাসী মিলে উমায়েরসহ এক সহযোগীকে গণ ধোয়ায় দিয়ে পুলিশের কাছে হস্তন্তর করেছে এলাকাবাসী।

Manual5 Ad Code

সরেজমিনে ও মামলা সূত্রে জানাগেছে, উপজেলার তোকিয়া গ্রামের মৃত হারুন সরদারের ছেলে ছাত্রলীগ নেতা উমায়ের কবির গত আওয়ামীলীগের আমলে সাবেক সংসদ সদস্য আকতারুজ্জামান বাবুর আস্থাভাজন হয়ে ক্ষমতার দাপট দেখিয়ে মাস্তানি, চাঁদাবাজী, ঘের দখল, নারী কেলেঙ্কারী, বিভিন্নি অপকর্মের হোতা, ভাইদের সাথে নিয়ে লাঠির ভয় দেখিয়ে এলাকায় ত্রাসসৃষ্টিকরে রাখে।

গত ১১অক্টোবর আপন চাচা রওশন সরদারের স্ত্রী ও তিন সন্তানদের মারপিট করে উমায়েরসহ তার দুই ভাই। এর এঘটনায় হাসপাতালে কয়েকদিন চিকিৎসা নিয়ে ফিরলেও বাড়িতে ফিরতে পারেননি। জীবনের নিরাপত্তার জন্য আজো বাড়ি যেতে পারেননি রওশন সরদারের পরিবার।

গত ১১নভেম্বর ২৪ তারিখে পাইকগাছার ইজিবাইক স্টান্ডে বৃদ্ধ শামসুর রহমান (৭০) কে উমায়ের কবিরের নেতৃত্বে তার ভাই ইসাহাকসহ কয়েকজন ফ্লিমি স্টাইলে এলোপাতাড়ী পিটিয়ে হাত ও বুকের ২টি পাজড় ভেঙ্গে দেয়। শামসুর মামলা করলেও তাদের ভয়ে এখন এলাকা ছাড়া।

Manual8 Ad Code

মামলা সূত্রে জানা যায়,গত ৫ মার্চ সকালে তোকিয়া গ্রামের ইলিয়াস কবির ও চাচা রওশন সরদারকে গদাইপুর বাজারে উমায়ের কবিরের নেতৃত্বে অপর দুই ভাই ইসহাক এবং ওসামা মিলে মাররপিট করে। একই দিন সন্ধায় কবির বাড়িতে যাওয়ার সময় আবারও ৩ভাই ও মা মিলে দা ও লোহার রড নিয়ে আক্রমণ করে। এসময় উপজেলা নার্সারি মালিক সমিতির সাধান সম্পাদক কামাল সরদার ঠ্যাকাতে গেলে কামালকে বেপরোয়াভাবে মারপিট মারাত্মক আহত করে। এতে কামালের শ্যালোক শামীম সরদার মারাত্বক আহত হয়।

Manual6 Ad Code

এ খবর মুহূর্তের ভিতর এলাকায় ছড়িয়ে পড়লে গ্রামের হাজার হাজার সকল শ্রেণীর মানুষ তাদের প্রতি বিরক্ত ও অতিষ্ঠ হয়ে একজোট হয়ে ছাত্রলীগ নেতা উমায়েরসহ এক সহযোগীকে গণ ধোলায় দিয়ে পুলিশের কাছে তুলে দেয়। সর্বশেষ মারপিটের ঘটনায় কামাল সরদার বাদী হয়ে পাইকগাছা থানায় মামলা করে। যার নাম্বার ৭/২৫

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ সবজেল হোসেন জানান,মারামারির ঘটনায় থানায় মামলা হয়েছে। এবং উমায়ের কবির ও তার সহযোগী ওয়ালিদ সরদারকে আটক করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যহত রয়েছে।

Manual1 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code