২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

পলাশবাড়ীতে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১জন।

admin
প্রকাশিত মার্চ ৫, ২০২৫, ০৩:৪৩ পূর্বাহ্ণ
পলাশবাড়ীতে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১জন।

Manual2 Ad Code

শেখ আসাদুজ্জামান আহমেদ টিটু, বিশেষ প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ী পৌর এলাকার ঢাকা-রংপুর মহাসড়কের ব্র্যাক মোড় এলাকায় কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জয়ন্ত কুমার রায় (৪৫০) নামে এক যুবক নিহত হয়েছেন।

Manual2 Ad Code

নিহত জয়ন্ত কুমার রায়ের বাড়ী লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার তেতুলিয়া গ্রামে। তিনি ধরনি কান্তের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৪ মার্চ মঙ্গলবার বিকেলে দ্রুতগতির একটি কাভার্ড ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক জয়ন্ত কুমার রায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। এ দুর্ঘটনার খবর পেয়ে পলাশবাড়ী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Manual8 Ad Code

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টো জানান, দুর্ঘটনা কবলিত গাড়িটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে তদন্ত চলছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে।

Manual7 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code