৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই সফর, ১৪৪৮ হিজরি

ছাতক থানার ওসি গোলাম কিবরিয়া হাসানের বদলি নতুন ওসি মোখলেছুর রহমান আকন্দের যোগদান

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৪, ২০২৫, ০৫:১৫ পূর্বাহ্ণ
ছাতক থানার ওসি গোলাম কিবরিয়া হাসানের বদলি নতুন ওসি মোখলেছুর রহমান আকন্দের যোগদান

Manual2 Ad Code

ছাতক থানার ওসি গোলাম কিবরিয়া হাসানের বদলি
নতুন ওসি মোখলেছুর রহমান আকন্দের যোগদান

Manual6 Ad Code

 

ফকির হাসান :: ছাতক থানায় নতুন অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছেন মোখলেছুর রহমান আকন্দ। ছাতক থানার ওসি মো.গোলাম কিবরিয়া হাসানকে সিলেট রেঞ্জ থেকে খুলনা রেঞ্জে বদলি করা হয়। গত বুধবার (৫ ফেব্রুয়ারি) পুলিশ হেডকোয়ার্টারের আদেশে মো.গোলাম কিবরিয়া হাসানকে বদলি করা হয়েছে। আদেশে আগামি ১৫ ফেব্রুয়ারির মধ্যে ছাড়পত্র গ্রহনের নির্দেশ দেয়া হয়।

Manual2 Ad Code

এদিকে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে ছাতক থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোখলেছুর রহমান আকন্দ। জেলার জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জের দায়িত্বে ছিলেন তিনি ।

জগন্নাথপুর থানা থেকে বদলি হয়ে সুনামগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত হন। বৃহস্পতিবার ছাতক থানায় এসে যোগদান করেন তিনি।

Manual6 Ad Code

ওসি মোখলেছুর রহমান আকন্দ গত ২১ সেপ্টেম্বর ২০২৪ ইং জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেন। জগ্ননাথপুর থানায় যোগদানের আগে সুনামগঞ্জের পুলিশ সুপারের কার্যালয়ে তিনি কর্মরত ছিলেন।

Manual4 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code