৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে সফর, ১৪৪৮ হিজরি

কোম্পানীগঞ্জে পাথরবাহী ট্রাক থেকে চাঁদা নেওয়ার অভিযোগে ১৩ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৩, ২০২৫, ১২:০৯ পূর্বাহ্ণ
কোম্পানীগঞ্জে পাথরবাহী ট্রাক থেকে চাঁদা নেওয়ার অভিযোগে ১৩ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

Manual4 Ad Code

 

Manual4 Ad Code

এমদাদুর রহমান চৌধুরী জিয়া,
সিলেটে পাথরবাহী ট্রাক থেকে চাঁদা নেওয়ার অভিযোগে কোম্পানীগঞ্জ থানার ১৩ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

 

এর মধ্যে দুজন এসআই, দুই এএসআই ও নয়জন কনস্টেবল রয়েছেন। তাদেরকে সিলেট পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

Manual1 Ad Code

 

Manual8 Ad Code

সোমবার সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাসেলুর রহমানের স্বাক্ষরিত এক আদেশে তাদের কে প্রত্যাহার করা হয়।

প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন-এসআই মিলন ফকির , খোকন চন্দ্র সরকার, এএসআই শিশির আহমেদ মুকুল, শামীম হাসান, কনস্টেবল নাজমুল আহসান, মুন্না চৌধুরী, নাইমুর রহমান, তুষার পাল, আবু হানিফ, সাখাওয়াত সাদী, সাগর চন্দ্র দাস, মেহেদী হোসেন ও কিপেস চন্দ্র রায়।

Manual8 Ad Code

জানা যায়, কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলার কেটে পাথর উত্তোলন শুরু করে স্থানীয়রা। টিলার পাথরবাহী গাড়ি থেকে চাঁদাবাজির অভিযোগ উঠে কোম্পানীগঞ্জ থানার কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে। এমন কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর প্রশাসন এ পদক্ষেপ নেয়।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code