২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের আলোচনা সভা ও সম্মাননা প্রদান

admin
প্রকাশিত ডিসেম্বর ১৫, ২০২৪, ১১:৩৭ অপরাহ্ণ
মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের আলোচনা সভা ও সম্মাননা প্রদান

Manual5 Ad Code

মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের আলোচনা সভা ও সম্মাননা প্রদান

Manual2 Ad Code

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আলোচনা সভা ও সম্মাননা প্রদান গতকাল ১৪ ডিসেম্বর শনিবার বাদে মাগরিব সিলেট উপশহরের হোটেল গার্ডেনে অনুষ্ঠিত হ‌য়।

Manual2 Ad Code

অনুষ্ঠানে সভাপত্বি করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শ‌হিদুল ইসলাম। পরিচারনা করেন ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব মোঃ তাজিদুর রহমান।
প্রধান অতিথি ছিলেন সিলেট মেট্টোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) এর পরিচালক আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্রিটিশ বাংলাদেশী রাজনীতিবিদ, লন্ডন যুক্তরাজ‌্য টাওয়ার হ্যামলেটস বারা’র প্রথম নির্বাহী ডেপুটি মেয়র ৫ বারের নির্বাচিত কাউন্সিলর অহিদ আহমদ, বিশিষ্ট ব‌্যবসায়ী, সমাজসেবক ও কমিউনিটি ব্যক্তি আবু নছর আজগর চৌধুরী।

Manual7 Ad Code

সংবর্ধিত অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটস, ইউকে, লন্ডন এন্টারপ্রাইজ একাডেমীর প্রিন্সিপাল ও লন্ডন সিটি অ্যাওয়ার্ডপ্রাপ্ত কমিউনিটি ব্যক্তি আশিদ আলী, পর্তুগাল প্রবাসী, বিশিষ্ট সমাজসেবক ও কমিউনিটি ব্যক্তি সেবুল আহমেদ।

বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সহ সভাপতি মোঃ আব্দুল মোমেন, যুগ্ম মহাসচিব সালমা বেগম সুমি, সমাজকর্মী আক্তার হোসেন।

এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরি সিনিয়র সদস্য সুলতানা জান্নাত, কার্যকরি সদস্য আব্দুল মালেক, রোকেয়া সুলতানা, ফ্রেন্ডশিপ সদস্য আদনান চৌধুরী, মোঃ জাকির হোসেন, আনছার আলী, পলাশ সেনাপতি, শিমুল আহমদ বাদশাহ, তালহা আহমদ, রাজু আহমদ, তরিকুল আহমদ, এমদাদ আহমেদ, সালমা বেগম, সৈয়দা ফাউজিয়া, সৈয়দ আদিল আহনাফসহ সামা‌জিক ও যুব সমাজের নেতৃবৃন্দ।

বক্তারা মহান বিজয় দিবস উপলক্ষে ১৯৭১ সালের সকল বীর শহীদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন ও সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের মাধ্যমে দুই বিভাগের সেতু বন্ধন ও মানবিক কার্যক্রমের সফলতা কামনা করেন।

এছাড়াও বক্তারা বলেন, সিলেট আধ্যাত্মিক রাজধানী আর চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী, এ দুই বিভাগের মানুষের মধ্যে আলাদা বৈচিত্র ও সম্প্রীতি রয়েছে। এ সম্প্রীতির সেতু বন্ধন কাজে লাগিয়ে দেশ ও জাতির উন্নয়নে এগিয়ে আসতে হবে। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ সংবর্ধিত অতিথিদের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন।

Manual4 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code