১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা সফর, ১৪৪৮ হিজরি

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

admin
প্রকাশিত ডিসেম্বর ১৪, ২০২৪, ০৯:১০ অপরাহ্ণ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ

Manual3 Ad Code

সিলেটের একটি দৈনিক পত্রিকার অনলাইন ভার্সনে শনিবার (১৪ ডিসেম্বর) “নিজেকে উপজেলা ছাত্রদলের সভাপতি পরিচয় দিয়ে বুঙ্গার লাইন চালাচ্ছেন হাসান” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক হাসান আহমেদ।

Manual6 Ad Code

 

পাঠানো এক প্রতিবাদ বার্তায় তিনি বলেন- আমি উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে ঘোষণা করার পর থেকেই আমাকে রাজনৈতিকভাবে ঘায়েল করার অপচেষ্টা চালাচ্ছে একটি মহল। মূলত বর্তমান ছাত্রদলের আহবায়ক অ্যাডভোকেট সাহেদ আহমদ তিনিও সভাপতি হওয়ায় রাজনৈতিক প্রতিহিংসায় আমাকে হেওপ্রতিপন্ন করতে সিলেটের সাংবাদিক ভাইদের নিকট আমার বিরুদ্ধে মিথ্যা ও মনগড়া তথ্য উপস্থাপন করে অহেতুক সংবাদ প্রকাশ করাচ্ছেন, যা আদৌও সত্য কিংবা সঠিক নয়।

 

Manual3 Ad Code

তিনি আরোও বলেন- প্রকাশিত সংবাদের গর্বে বলা হয়েছে যে আমি চোরাকারবারীদের লাইনম্যান হয়ে কাজ করছি তা মোটেও সঠিক কিংবা সত্য নয়। আর যে সাংবাদিক ভাইরা হাজার পাঁচশত টাকার বিনিময়ে সরজমিন তদন্ত ছাড়াই আমার বিরুদ্ধে এরকম মিথ্যা ও মনগড়া সংবাদ প্রকাশ করেছেন, আমি আপনাদের ওপেন চ্যালেঞ্জ করে বলছি আপনারা সরজমিন তদন্তে আসুন। যদি এসব বিষয়ে আমার সম্পৃক্ততা পান তাহলে আপনারা যে সাজা বা শাস্তি দিবেন আমি তা মাথা পেতে নিব নতুবা দয়া করে ভবিষ্যতে এরকম মিথ্যা ও মনগড়া তথ্য উপস্থাপন করে কারো বিরুদ্ধে অহেতুক মানহানিকর সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার জন্য আপনাদের আহ্বান জানাচ্ছি।

 

Manual7 Ad Code

সর্বশেষে তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদে উপজেলা ছাত্রদলের আহবায়ক অ্যাডভোকেট সাহেদ আহমদের দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক ফায়দা হাসিলে প্রতিদ্বন্দ্বীকে ঘায়েল করতে কেউ যে এতোটা নিচে নামতে পারে তার জলন্ত প্রমাণ অ্যাডভোকেট সাহেদ। দেখা হবে রাজপথে কথা হবে মিছিলে মিছিলে বলে তিনি জানান।—(বিজ্ঞপ্তি)

Manual4 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code