৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে সফর, ১৪৪৮ হিজরি

সাবেক এমপি মহিবুর রহমান মানিক কারাগারে

admin
প্রকাশিত অক্টোবর ১০, ২০২৪, ০৬:৪০ অপরাহ্ণ

Manual1 Ad Code

এফ এম হাসান :: সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য মহিবুর রহমান মানিক ওরফে বোমা মানিককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

Manual3 Ad Code

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে তাকে আদালত তোলা হলে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ আলমগীর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামি পক্ষের আইনজীবী আব্দুল হামিদ বলেন, শিক্ষার্থীদের ওপর হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না সাবেক এই সংসদ সদস্য। তারপরও তাকে আসামি করা হয়েছে।

Manual4 Ad Code

তিনি আরও বলেন, মহিবুর রহমান মানিক এখন খুব অসুস্থ। আমরা তার চিকিৎসার জন্য ও কারাগারে ডিভিশন দেওয়ার জন্য আবেদন করেছি। সেই সঙ্গে আজকে সুনির্দিষ্ট আদালত না থাকায় ১৫ অক্টোবর তার জামিন শুনানি হবে।

Manual4 Ad Code

সাবেক এমপি বদি ও তার স্ত্রীসহ ৭২ জনের নামে মামলা এর আগে মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মানিককে গ্রেপ্তার করে র‌্যাব।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীর ভাই হাফিজ আলী বাদী হয়ে ৯৯ জনকে আসামি করে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন মিত্রের আদালতে একটি মামলা করেন। মূলত এই মামলায় সাবেক এমপি মহিবুর রহমান মানিককে গ্রেপ্তার করা হয়েছে।

প্রসঙ্গত, ২০০৮ সালের নবম জাতীয় সংসদ, ২০১৪ সালের দশম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন মহিবুর রহমান মানিক।

Manual3 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code