২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি

কুয়েতের সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে জামায়াতের শোক

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৫, ২০২৪, ০৮:১৩ অপরাহ্ণ
কুয়েতের সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে জামায়াতের শোক

Manual5 Ad Code

কুয়েতের সাবেক প্রধানমন্ত্রী শেখ জাবের মুবারক আল হামাদ আল মুবারক আল সাবাহর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

Manual1 Ad Code

রোববার (১৫ সেপ্টেম্বর) এক শোকবাণীতে তিনি বলেন, গত ১৪ সেপ্টেম্বর ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশ কুয়েতের সাবেক প্রধানমন্ত্রী শেখ জাবের মুবারক আল হামাদ আল মুবারক আল সাবাহর মৃত্যুতে আমি জামায়াতে ইসলামী ও আমার নিজের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি। তার মৃত্যুতে কুয়েতের জনগণ ও মুসলিম বিশ্ব একজন যোগ্য নেতাকে হারালো।

তিনি কুয়েতের উন্নতি ও সমৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন। কুয়েত ও মুসলিম বিশ্ব তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

Manual3 Ad Code

এ সময় শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও কুয়েতের শোকাহত জনগণের প্রতি সমবেদনা জানান জামায়াতের আমির।

Manual4 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code