২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের ইঙ্গিত ভেনেজুয়েলার

admin
প্রকাশিত জানুয়ারি ১০, ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ণ
যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের ইঙ্গিত ভেনেজুয়েলার

Manual2 Ad Code

স্বপ্না শিমু স্টাফ রিপোর্টার

মার্কিন অভিযানে নিকোলাস মাদুরো আটক হওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের ইঙ্গিত দিলো ভেনেজুয়েলা।

Manual6 Ad Code

দেশটির সরকার জানিয়েছে, ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ফেরাতে একটি ‘অনুসন্ধানমূলক প্রক্রিয়া’ শুরু করা হয়েছে।

Manual6 Ad Code

প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অপহরণের পর ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ।

প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অপহরণের পর ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ।

এরই মধ্যে ক্যারিবিয়ান সাগরে ভেনেজুয়েলার সঙ্গে সংশ্লিষ্ট পঞ্চম তেলবাহী জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের মতে, তেলকে কেন্দ্র করেই এখন নতুন করে সাজানো হচ্ছে ওয়াশিংটন কারাকাস সম্পর্ক।

Manual7 Ad Code

কয়েক মাসের হুমকি-ধামকির অবশেষে গত শনিবার (৩ জানুয়ারি) গভীর রাতে ভেনিজুয়েলায় আক্রমণ করে মার্কিন বাহিনী। রাজধানী কারাকাস ছাড়াও কয়েক শহরে যুদ্ধবিমান থেকে বোমা বর্ষণ করে এবং মাদুরো ও তার স্ত্রীকে তুলে নিয়ে যায়।

এর মধ্যে ট্রাম্প জানিয়ে দিয়েছেন, এখন থেকে ভেনিজুয়েলা চালাবে আমেরিকা। সেই সঙ্গে এর তেলভাণ্ডারের ওপর নিজেদের কর্তৃত্ব ঘোষণা করেন।

এদিকে মাদুরোর অপহরণের পর ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ।

তাকে সমর্থন দিয়ে ট্রাম্প বলেছেন, রদ্রিগেজ যতক্ষণ পর্যন্ত ওয়াশিংটনকে তার দেশের তেলের নিয়ন্ত্রণে সহায়তা করবেন, ততক্ষণ পর্যন্ত তাকে দেশ শাসন করতে দেবেন।

ভেনেজুয়েলাকে নিয়ে এখন নানা পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র। বুধবার (৭ জানুয়ারি) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, ভেনেজুয়েলার জন্য যুক্তরাষ্ট্রের তিনটি ধাপের পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, এটা ভেনেজুয়েলায় স্থিতিশীলতা আনার মধ্যদিয়ে শুরু হবে, সেখানকার পরিস্থিতি পুনরুদ্ধার করা হবে এবং একটি পরিবর্তন ঘটানোর মধ্যদিয়ে শেষ হবে।

এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভাঙা কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারে ‘অনুসন্ধানমূলক প্রক্রিয়া’ শুরুর ঘোষণা দিয়েছে ভেনেজুয়েলা সরকার।

স্থানীয় সময় শুক্রবার (৯ জানুয়ারি) এক বিবৃতিতে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের নেতৃত্বাধীন সরকার জানায়, মার্কিন পররাষ্ট্র দফতরের কর্মকর্তারা এরই মধ্যে কারাকাস সফর করেছেন। শিগগিরই ওয়াশিংটনে ভেনেজুয়েলার একটি প্রতিনিধি দল পাঠানো হবে বলেও জানানো হয়।

এদিকে ক্যারিবিয়ান সাগরে ভেনেজুয়েলার সঙ্গে সংশ্লিষ্ট আরও একটি তেলবাহী জাহাজ জব্দ করেছে মার্কিন বাহিনী। ‘ওলিনা’ নামের জাহাজটি সাম্প্রতিক সপ্তাহগুলোতে জব্দ হওয়া পঞ্চম ট্যাংকার।

শুক্রবার (৯ জানুয়ারি) মার্কিন সাউদার্ন কমান্ড জানায়, এটি তথাকথিত ‘ডার্ক ফ্লিট’ এর অংশ। অভিযানে নৌবাহিনী ও মেরিন সদস্যরা অংশ নেন এবং ভেনেজুয়েলার জলসীমা ছাড়ার পরই জাহাজটি দখলে নেওয়া হয়।

মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি প্রধান একে ‘ঘোস্ট ফ্লিটের বিরুদ্ধে আরেকটি সফল অভিযান’ বলে উল্লেখ করেছেন। সামুদ্রিক ঝুঁকি বিশ্লেষণ সংস্থাগুলোর মতে, জাহাজটি ভুয়া পতাকা ব্যবহার করে মার্কিন নৌ অবরোধ এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল।

এর মধ্যেই হোয়াইট হাউসে বিশ্বের শীর্ষ তেল কোম্পানিগুলোর নির্বাহীদের সঙ্গে বৈঠকে বসেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে তিনি বলেন, ভেনেজুয়েলার তেল উৎপাদন পুনর্গঠন যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থে গুরুত্বপূর্ণ।

Manual3 Ad Code

ট্রাম্প জানান, কোন কোন মার্কিন কোম্পানি ভেনেজুয়েলায় প্রবেশ করবে, সে সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রই নেবে। শেভরন, এক্সনমোবিল ও কনোকোফিলিপসসহ বড় তেল কোম্পানির প্রতিনিধিরা এই বৈঠকে উপস্থিত ছিলেন।

মার্কিন কর্মকর্তারা স্পষ্ট করে বলেছেন, ভেনেজুয়েলার তেল বিক্রি ও রাজস্ব দীর্ঘমেয়াদে নিয়ন্ত্রণে রাখতে চায় ওয়াশিংটন, যাতে দেশটির রাজনৈতিক গতিপথ যুক্তরাষ্ট্রের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে।

Sharing is caring!

ইতালি থেকে কিউবা— বিশ্বকাপের মঞ্চে ফেরার দীর্ঘ অপেক্ষায় আছেন যারা শেখ স্বপ্না শিমুঃ আবারও সেই হাহাকার, আবারও সেই গভীর বেদনার গল্প। যে দলটিকে ছাড়া একসময় বিশ্বকাপের মঞ্চ কল্পনাই করা যেত না, সেই ইতালি এখন যেন নিজেই এক ট্র্যাজেডির প্রতীক। টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ২০০৬ সালের বার্লিন জয়ের স্মৃতি যেন সেই সুদূর অতীতের গল্প। সময় গড়িয়ে গেছে দুই দশক। কিন্তু এই দীর্ঘ সময়ে বিশ্বকাপের মূল মঞ্চে ইতালির সাফল্য বলতে আছে মাত্র একটি জয়— যা তাদের পতনের গভীরতাকেই আরও স্পষ্ট করে তোলে। ফলে ২০৩০ সালের আগে বিশ্বকাপ নিয়ে নতুন করে স্বপ্ন দেখার কোনো সুযোগও নেই তাদের সামনে। আচ্ছা, বিশ্বকাপ মানেই কি শুধু বড় দলগুলোর মঞ্চ? একসময় উত্তরটা ছিল ‘হ্যাঁ’। কিন্তু এখন গল্পটা বদলে গেছে। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি টানা তিন বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে। এটা শুধু একটা দলের ব্যর্থতা নয়, বরং বিশ্ব ফুটবলের বদলে যাওয়ার একটা প্রতিচ্ছবি। তবে ইতালি একা নয়। বিশ্ব ফুটবলের ইতিহাসে এমন অনেক দল আছে, যারা একসময় বিশ্বকাপে খেললেও এখন যেন হারিয়ে গেছে সময়ের স্রোতে। ১৯৯০ সালের পর বিশ্বকাপের মূল পর্বে সুযোগ পায়নি সংযুক্ত আরব আমিরাত: বিশ্বকাপের মঞ্চে যাদের উপস্থিতি এখন শুধুই এক দূর স্মৃতি। প্রথম এবং একমাত্র বিশ্বকাপ খেলেছিল ১৯৯০ সালে। সেই স্বপ্নময় যাত্রার পর কেটে গেছে দীর্ঘ সময়, কিন্তু বিশ্বকাপে আর ফেরা হয়নি। ৪০ বছর ধরে বিশ্বকাপে নেই হাঙ্গেরি: হাঙ্গেরির নামটা বোধহয় ফুটবলপ্রেমীদের কাছে খুব বেশি অপরিচিত হওয়ার কথা নয়। কারণ, একসময় ইউরোপের পরাশক্তি ছিল হাঙ্গেরি। দুবার রানার্সআপ এবং তিনবার কোয়ার্টার ফাইনাল খেলেছে তারা। কিন্তু ১৯৮৬ সালের পর থেকে আর বিশ্বকাপের মঞ্চে দেখা যায়নি দলটিকে। হিসেব করলে দেখা যায়, প্রায় ৪০ বছর ধরে তারা বিশ্বকাপের বাইরে রয়েছে। ৪৪ বছর ধরে বিশ্বকাপে নেই এল সালভাদর: মধ্য আমেরিকার ছোট্ট দেশ এল সালভাদর— বিশ্বকাপের ইতিহাসে যাদের উপস্থিতি খুবই সীমিত। বিশ্বমঞ্চে খেলেছে মাত্র দুবার— ১৯৭০ এবং ১৯৮২ সালে। এরপর থেকে আর বিশ্বকাপে জায়গা করে নিতে পারেনি দেশটি। ৪৪ বছর ধরে বিশ্বমঞ্চে নেই কুয়েত: মধ্যপ্রাচ্যের আরেক দেশ কুয়েত, বিশ্বকাপের ইতিহাসে যাদের গল্পটা সংক্ষিপ্ত হলেও স্মরণীয়। ১৯৮২ সালে একবারই বিশ্বকাপ খেলেছিল তারা। ওই আসরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল দলটি। এরপর বহু বছর কেটে গেলেও আর কখনোই বিশ্বকাপের মঞ্চে ফেরা হয়নি কুয়েতের। ৫৬ বছর ধরে অপেক্ষায় ইসরাইল: ১৯৭০ সালে বিশ্বকাপে অংশ নিয়েছিল। এরপর দীর্ঘ ৫০ বছরের বেশি সময় ধরে তারা বিশ্বকাপ থেকে দূরে রয়েছে। সবচেয়ে দীর্ঘ অপেক্ষাটা কিউবার: সবচেয়ে দীর্ঘ অপেক্ষাটা কিউবার। ১৯৩৮ সালে কোয়ার্টার ফাইনাল খেলেছিল তারা— যা আজও তাদের সেরা সাফল্য। কিন্তু এরপর প্রায় এক শতাব্দী হতে চলেছে, বিশ্বকাপে আর দেখা যায়নি তাদের।

Manual1 Ad Code
Manual4 Ad Code