৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে সফর, ১৪৪৮ হিজরি

ছাতকের বাগানবাড়ি সীমান্ত দিয়ে বিএসএফ’র পুশইন ২০ নাগরিক বিজিবি’র হাতে আটক

admin
প্রকাশিত জুন ২৪, ২০২৫, ০৩:৩৭ অপরাহ্ণ
ছাতকের বাগানবাড়ি সীমান্ত দিয়ে বিএসএফ’র পুশইন ২০ নাগরিক বিজিবি’র হাতে আটক

Manual6 Ad Code

জামরুল ইসলাম রেজা,

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

Manual4 Ad Code

ছাতকের নোয়াকোট বিওপি’র আওতাধীন বাগানবাড়ি সীমান্ত দিয়ে বিএসএফ কর্তৃক ২০ নাগরিককে পুশইন করা হয়েছে। মঙ্গলবার ২৪ জুন ভোরে নারী- পুরষ,শিশু সহ ২০ নাগরিককে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী
বিএসএফ। পুশইনকৃত সকলেই বাংলাদেশী নাগরিক। যারা ইতোপূর্বে অবৈধভাবে বিভিন্ন সময়ে ভারতে গিয়ে বসবাস শুরু করেন।

নোয়াকোট বিওপি’র আওতাধীন বাগানবাড়ি সীমান্ত এলাকা থেকে বিজিবি’র একটি টহল দল ৩ পরিবারের মোট ২০ জন নারী-পুরুষ ও শিশুকে আটক করেছে । মঙ্গলবার সকালে তাদের আটক করে বিজিবি’র টহল দল। আটককৃতদের মধ্যে রয়েছেন পুরুষ ৬ জন,নারী ৮ জন ও শিশু ৬ জন। আটক পরিবারের সদস্যরা সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা।

Manual7 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন (৪৮বিজিবি’র) অধিনায়ক লেঃ কর্নেল মো.নাজমুল হক।

Manual6 Ad Code

ছাতক নোয়াকোট বিওপি’র হাবিলদার মো.কবির আহমদ জানান, পুশইনকৃত আটক ২০ জনকে ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে।

Manual8 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code