মনপুরার মেঘনায় মৎস্য অফিসের যৌথ অভিযানে আটটি বেহুন্দী জাল আটক!আগুনে পুড়িয়ে ধ্বংস
মো কামরুল হোসেন সুমন,মনপুরা: ভোলা জেলা মনপুরা উপজেলার মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বনিক এর পরিচালিত ভোলা জেলার মনপুরা উপজেলায় অদ্য ১৮ -মার্চ- ২০২৬খ্রি রোজ বুধবার দিন ভর মেঘনায় প্রতিদিনের ন্যায় বিশেষ কম্বিং অপারেশন অভিযান পরিচালনা করে মৎস্য বিভাগের উদ্যোগে মনপুরা উপজেলার মেঘনা নদীর লতাখালি,জনতা বাজার,পঁচা কোড়ালিয়া এলাকার সহ মোট (আটটি) রাক্ষুসে বেহুন্দি জাল আটক করা হয়।
এসময় নৌকা ও জেলেদের পাওয়া যায়নি।পরে আটককৃত বেহুন্দী জালগুলো উপজেলার নদীর পারে এনে জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।অপর দিকে মেঘনার অভয়াশ্রমে জাটকা ইলিশ নিশেদাজ্ঞার ও অবৈধ বেহুন্দী জালের উপর নিষেধাজ্ঞার প্রথম দিন থেকে নিয়মিত অভিযান পরিচালনা করেন মনপুরা উপজেলা মৎস্য দপ্তর।
এ সময় উপস্থিত ছিলেন মনপুরা উপজেলার মৎস্য কর্মকর্তা ও মনপুরা থানার সদস্যগণসহ অন্যান্য কর্মকর্তাগন।
মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বনিক বলেন যারা নিষেধাজ্ঞার সময় জাটকা ইলিশ ও অবৈধ রাক্ষুসে বেহুন্দী জাল দিয়ে সকল ধরনের ছোট ছোট মাছের পোনা নষ্ট করে, আমরা সেই ধরনের জালের উপর অভিযান পরিচালনা করে সেগুলো আটক করার জন্য আমাদের মৎস্য দপ্তরের টিম নিয়মিত অভিযানে আছে।এই ধরনের অভিযানে আমাদের টিম নিয়মিত থাকবে বলেও জানান মৎস্য কর্মকর্তা।আজকের আটককৃত জাল গুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
Sharing is caring!