২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

৫০ থেকে ১৮ শতাংশে নামল মার্কিন শুল্ক: ভারতের জন্য ট্রাম্পের বিশাল ‘উপহার

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৩, ২০২৬, ১২:৫৪ অপরাহ্ণ
৫০ থেকে ১৮ শতাংশে নামল মার্কিন শুল্ক: ভারতের জন্য ট্রাম্পের বিশাল ‘উপহার

Manual5 Ad Code

৫০ থেকে ১৮ শতাংশে নামল মার্কিন শুল্ক: ভারতের জন্য ট্রাম্পের বিশাল ‘উপহার

স্বপ্না শিমু স্টাফ রিপোর্টারঃ যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে এক ঐতিহাসিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় ভারত রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে। বিনিময়ে ভারতীয় পণ্যের ওপর আমদানিতে আরোপিত উচ্চ শুল্ক ৫০ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশে নামিয়ে আনার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর রয়টার্সের।৫০ থেকে ১৮ শতাংশে নামল মার্কিন শুল্ক: ভারতের জন্য ট্রাম্পের বিশাল ‘উপহার’

Manual1 Ad Code

হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, রাশিয়ার সঙ্গে জ্বালানি বাণিজ্যের কারণে ভারতের ওপর ২৫ শতাংশ অতিরিক্ত শাস্তিমূলক শুল্ক আরোপ করা হয়েছিল। নতুন চুক্তির ফলে সেই দণ্ড তুলে নেয়া হচ্ছে। চুক্তির উল্লেখযোগ্য দিকগুলো হলো: ভারতীয় পণ্যে মার্কিন শুল্ক ২৫ শতাংশ (পারস্পরিক শুল্ক) ও ২৫ শতাংশ (শাস্তিমূলক শুল্ক) মিলিয়ে মোট ৫০ শতাংশ থেকে কমে এখন ১৮ শতাংশে দাঁড়াবে।

ভারত রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করে এখন থেকে যুক্তরাষ্ট্র এবং সম্ভাব্য ভেনেজুয়েলা থেকে তেল ও কয়লাসহ প্রায় ৫০০ বিলিয়ন ডলারের জ্বালানি পণ্য ক্রয় করবে।এ ছাড়া ভারত ধাপে ধাপে মার্কিন পণ্যের ওপর থেকে ট্যারিফ বা শুল্ক এবং অন্যান্য বাণিজ্যিক বাধা কমিয়ে ‘শূন্য’ পর্যায়ে নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প তার পোস্টে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বন্ধুত্বের কথা উল্লেখ করে বলেন, ‘প্রধানমন্ত্রী মোদির অনুরোধে এবং পারস্পরিক শ্রদ্ধার খাতিরে আমরা অবিলম্বে এই বাণিজ্য চুক্তি কার্যকর করছি। ভারত এখন থেকে আরও বেশি মার্কিন পণ্য কিনবে।’

অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এক্স-এ (সাবেক টুইটার) লেখেন, “আমার প্রিয় বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে চমৎকার আলোচনা হয়েছে। ‘মেড ইন ইন্ডিয়া’ পণ্যের ওপর শুল্ক কমানোর সিদ্ধান্তে ভারতের ১৪০ কোটি মানুষের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি।”

মোদি আরও উল্লেখ করেন, বিশ্বের দুটি বৃহৎ অর্থনীতি ও বৃহত্তম গণতন্ত্র যখন একসঙ্গে কাজ করে, তখন সাধারণ মানুষই উপকৃত হয়। তিনি ট্রাম্পের নেতৃত্বকে বিশ্বশান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন।

Manual4 Ad Code

প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে এই বড় ঘোষণা আসলেও চুক্তির বিস্তারিত তথ্য নিয়ে এখনও বেশ কিছু অস্পষ্টতা রয়ে গেছে। বিশেষ করে, শুল্ক কমানোর সুনির্দিষ্ট শুরুর তারিখ, বাণিজ্যিক বাধাগুলো ঠিক কতদিনের মধ্যে কমিয়ে আনা হবে এবং ভারত ঠিক কোন কোন মার্কিন পণ্য কী পরিমাণে ক্রয় করবে–সেসব বিষয়ে ট্রাম্পের বার্তায় স্পষ্ট কোনো রূপরেখা দেওয়া হয়নি।

এছাড়া, জাপান বা দক্ষিণ কোরিয়ার মতো অন্যান্য এশীয় দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের পূর্ববর্তী বাণিজ্য চুক্তিতে শত শত বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি থাকলেও, ভারতের এই ঘোষণায় তেমন কোনো সুনির্দিষ্ট বিনিয়োগের উল্লেখ মেলেনি। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য হোয়াইট হাউজ এবং ভারতের বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো সাড়া পাওয়া যায়নি।

Manual1 Ad Code

এই ঘোষণার পরপরই বিশ্ববাজারে ভারতীয় কোম্পানিগুলোর শেয়ারের দামে উল্লম্ফন দেখা গেছে। যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে তালিকাভুক্ত ভারতীয় আইটি প্রতিষ্ঠান ইনফোসিস ৩.৫৩ শতাংশ এবং উইপ্রোর শেয়ার দর ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া এইচডিএফসি ব্যাংকের শেয়ারের দামও বেড়েছে উল্লেখযোগ্য হারে।

Manual5 Ad Code

উল্লেখ্য, রাশিয়ান তেল কেনার কারণে গত বছরের আগস্টে ট্রাম্প ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেন। এতে ভারতীয় অর্থনীতি ও রুপি বড় ধরনের চাপের মুখে পড়েছিল। বিশেষ করে ইউক্রেন যুদ্ধের পর থেকে ভারত রাশিয়ার কাছ থেকে সুলভ মূল্যে তেল কেনায় ওয়াশিংটন ক্ষুব্ধ ছিল। তবে সম্প্রতি ভারত রাশিয়ার তেলের ওপর নির্ভরতা কমিয়ে এনেছে। জানুয়ারিতে ভারত দৈনিক ১.২ মিলিয়ন ব্যারেল রুশ তেল কিনলেও মার্চ নাগাদ তা ৮ লাখে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে।

Sharing is caring!

ইতালি থেকে কিউবা— বিশ্বকাপের মঞ্চে ফেরার দীর্ঘ অপেক্ষায় আছেন যারা শেখ স্বপ্না শিমুঃ আবারও সেই হাহাকার, আবারও সেই গভীর বেদনার গল্প। যে দলটিকে ছাড়া একসময় বিশ্বকাপের মঞ্চ কল্পনাই করা যেত না, সেই ইতালি এখন যেন নিজেই এক ট্র্যাজেডির প্রতীক। টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ২০০৬ সালের বার্লিন জয়ের স্মৃতি যেন সেই সুদূর অতীতের গল্প। সময় গড়িয়ে গেছে দুই দশক। কিন্তু এই দীর্ঘ সময়ে বিশ্বকাপের মূল মঞ্চে ইতালির সাফল্য বলতে আছে মাত্র একটি জয়— যা তাদের পতনের গভীরতাকেই আরও স্পষ্ট করে তোলে। ফলে ২০৩০ সালের আগে বিশ্বকাপ নিয়ে নতুন করে স্বপ্ন দেখার কোনো সুযোগও নেই তাদের সামনে। আচ্ছা, বিশ্বকাপ মানেই কি শুধু বড় দলগুলোর মঞ্চ? একসময় উত্তরটা ছিল ‘হ্যাঁ’। কিন্তু এখন গল্পটা বদলে গেছে। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি টানা তিন বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে। এটা শুধু একটা দলের ব্যর্থতা নয়, বরং বিশ্ব ফুটবলের বদলে যাওয়ার একটা প্রতিচ্ছবি। তবে ইতালি একা নয়। বিশ্ব ফুটবলের ইতিহাসে এমন অনেক দল আছে, যারা একসময় বিশ্বকাপে খেললেও এখন যেন হারিয়ে গেছে সময়ের স্রোতে। ১৯৯০ সালের পর বিশ্বকাপের মূল পর্বে সুযোগ পায়নি সংযুক্ত আরব আমিরাত: বিশ্বকাপের মঞ্চে যাদের উপস্থিতি এখন শুধুই এক দূর স্মৃতি। প্রথম এবং একমাত্র বিশ্বকাপ খেলেছিল ১৯৯০ সালে। সেই স্বপ্নময় যাত্রার পর কেটে গেছে দীর্ঘ সময়, কিন্তু বিশ্বকাপে আর ফেরা হয়নি। ৪০ বছর ধরে বিশ্বকাপে নেই হাঙ্গেরি: হাঙ্গেরির নামটা বোধহয় ফুটবলপ্রেমীদের কাছে খুব বেশি অপরিচিত হওয়ার কথা নয়। কারণ, একসময় ইউরোপের পরাশক্তি ছিল হাঙ্গেরি। দুবার রানার্সআপ এবং তিনবার কোয়ার্টার ফাইনাল খেলেছে তারা। কিন্তু ১৯৮৬ সালের পর থেকে আর বিশ্বকাপের মঞ্চে দেখা যায়নি দলটিকে। হিসেব করলে দেখা যায়, প্রায় ৪০ বছর ধরে তারা বিশ্বকাপের বাইরে রয়েছে। ৪৪ বছর ধরে বিশ্বকাপে নেই এল সালভাদর: মধ্য আমেরিকার ছোট্ট দেশ এল সালভাদর— বিশ্বকাপের ইতিহাসে যাদের উপস্থিতি খুবই সীমিত। বিশ্বমঞ্চে খেলেছে মাত্র দুবার— ১৯৭০ এবং ১৯৮২ সালে। এরপর থেকে আর বিশ্বকাপে জায়গা করে নিতে পারেনি দেশটি। ৪৪ বছর ধরে বিশ্বমঞ্চে নেই কুয়েত: মধ্যপ্রাচ্যের আরেক দেশ কুয়েত, বিশ্বকাপের ইতিহাসে যাদের গল্পটা সংক্ষিপ্ত হলেও স্মরণীয়। ১৯৮২ সালে একবারই বিশ্বকাপ খেলেছিল তারা। ওই আসরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল দলটি। এরপর বহু বছর কেটে গেলেও আর কখনোই বিশ্বকাপের মঞ্চে ফেরা হয়নি কুয়েতের। ৫৬ বছর ধরে অপেক্ষায় ইসরাইল: ১৯৭০ সালে বিশ্বকাপে অংশ নিয়েছিল। এরপর দীর্ঘ ৫০ বছরের বেশি সময় ধরে তারা বিশ্বকাপ থেকে দূরে রয়েছে। সবচেয়ে দীর্ঘ অপেক্ষাটা কিউবার: সবচেয়ে দীর্ঘ অপেক্ষাটা কিউবার। ১৯৩৮ সালে কোয়ার্টার ফাইনাল খেলেছিল তারা— যা আজও তাদের সেরা সাফল্য। কিন্তু এরপর প্রায় এক শতাব্দী হতে চলেছে, বিশ্বকাপে আর দেখা যায়নি তাদের।

Manual1 Ad Code
Manual6 Ad Code