৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে সফর, ১৪৪৮ হিজরি

নারী সৈনিক সেজে অনলাইনে প্রতারণা, রংপুরে যুবক গ্রেপ্তার।

admin
প্রকাশিত নভেম্বর ১২, ২০২৫, ১০:১৭ অপরাহ্ণ

Manual3 Ad Code

নারী সৈনিক সেজে অনলাইনে প্রতারণা, রংপুরে যুবক গ্রেপ্তার।

Manual4 Ad Code

লোকমান ফারুক: রংপুর।

নারী সৈনিকসহ বিভিন্ন বাহিনীর সদস্য সেজে অনলাইনে প্রতারণার অভিযোগে রংপুরে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৩। গ্রেপ্তারকৃতের নাম মো. নাজমুল হাসান জিম (২৪)। তিনি পীরগাছা উপজেলার অভিরাম নামাদোলা গ্রামের সাজ্জাদ হোসেনের ছেলে।

Manual1 Ad Code

বুধবার দুপুরে র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

Manual3 Ad Code

র‍্যাব জানায়, নাজমুল অনলাইনে কখনো সেনাবাহিনীর কর্মকর্তা, কখনো নৌবাহিনীর সদস্য— এমনকি নারী সৈনিক সেজে ভিডিও কলে মেয়েলি কণ্ঠে কথা বলে প্রতারণা চালাতো। সে “জিম, সুরভী, অরিন ও মিম” নামে একাধিক ভুয়া পরিচয়ে প্রেমের সম্পর্ক গড়ে তুলত।

প্রলোভনের ফাঁদে ফেলে রাজশাহীর এক ভুক্তভোগীর কাছ থেকে জমি বিক্রির নামে ১৭ লাখ ২৬ হাজার টাকা হাতিয়ে নেয় সে।

Manual1 Ad Code

গ্রেপ্তারের সময় র‍্যাব নাজমুলের কাছ থেকে সেনা ও নৌবাহিনীর ইউনিফর্ম, মেকআপ সেট, মেয়েদের পরচুলা, ৯টি ভুয়া এনআইডি কার্ড ও ৬টি মোবাইল ফোনসহ প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী উদ্ধার করে।

র‍্যাব জানায়, গ্রেপ্তার নাজমুল হাসান জিমকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code